ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

করোনার মধ্যেও মাথাপিছু আয় বেড়েছে ১৫৫ ডলার

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাসের কারণে বিশ্বে অর্থনীতির টালমাটাল অবস্থা। তারপরও বিদায়ী ২০১৯-’২০ অর্থবছরে দেশের মাথাপিছু আয় বেড়েছে ১৫৫ মার্কিন ডলার। বর্তমানে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৬৪ মার্কিন ডলারে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এই তথ্য প্রকাশ করেছে। তাদের তথ্য মতে, ২০১৬-১৭ অর্থবছরে দেশের মাথাপিছু আয় ছিল ১ হাজার ৬১০ ডলার, ২০১৭-১৮ অর্থবছরে ১ হাজার ৭৫১ ডলার, ২০১৮-১৯ অর্থবছরে ১ হাজার ৯০৯ ডলার এবং ২০১৯-২০ অর্থবছরে ২ হাজার ৬৪ ডলার।

এদিকে, বিবিএস জানিয়েছে, মহামারি করোনার মধ্যেও বিদায়ী ২০১৯-২০ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৫ দশমিক ২৪ শতাংশ।

তাদের তথ্য অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ২৮ শতাংশ, ২০১৭-১৮ অর্থবছরে ৭ দশমিক ৪৬ শতাংশ এবং ২০১৮-১৯ অর্থবছরে ৮ দশমিক ১৫ শতাংশ জিডিপির প্রবৃদ্ধি অর্জন করেছিল বাংলাদেশ।

যদিও করোনার কারণে সারাবিশ্বেই জিডিপির প্রবৃদ্ধি তলানিতে নেমেছে। বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। ফলে প্রতিবছর জিডিপির আকার বাড়তে থাকলেও এ বছর কমেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন ইমরান খান

করোনার মধ্যেও মাথাপিছু আয় বেড়েছে ১৫৫ ডলার

আপডেট সময় ০১:০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০