ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিয়ানমারের আকাশসীমা লঙ্ঘন উদ্বেগের কোনো বিষয় নয়: হানিফ

অাকাশ জাতীয় ডেস্ক:

গত ২৭ ও ২৮ আগস্ট এবং গতকাল ১ সেপ্টেম্বর কয়েক দফায় মিয়ানমারের হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে গতকাল শুক্রবার ঢাকাস্থ মিয়ানমার দূতাবাসে কূটনৈতিক নোট পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

তবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ মনে করেন, এই নিয়ে ভীতির কিছু নেই। এটা খুব উদ্বেগের কোনো বিষয় নয়।

আজ শনিবার সকাল ৮টায় কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে নামাজ আদায় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ এ কথা বলেন।

মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘সম্প্রতি মিয়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপরে যে নির্যাতন হচ্ছে এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায় এগিয়ে আসবে। আমরা আশা করি মিয়ানমার সরকার তারা নিজেরাই এ সমস্যা সমাধানের উদ্যোগ নেবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ও এ ব্যাপারে উদ্যোগ নেবে যাতে দ্রুত এ নির্যাতন বন্ধ করে এর একটা সমাধান করা যায়।’

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম যারা নির্যাতনের শিকার হয়ে অনেকে পালিয়ে আসছে বাংলাদেশে, তাদের প্রতি মানবিক আচরণ করার জন্য সংশ্লিষ্ট সব মহলকে নির্দেশ দিয়েছেন। আমরা আশা করি রোহিঙ্গা মুসলিম যারা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে এসেছে তাদের প্রতি সরকারের পক্ষ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা করা দরকার সেটা ইতিমধ্যে করা হচ্ছে এবং এটা অব্যাহত থাকবে।’

গত তিনদিনে মিয়ানমারের আকাশসীমা লঙ্ঘন করার বিষয়ে জানতে চাইলে হানিফ বলেন, ‘মিয়ানমার আকাশসীমা লঙ্ঘন করেছে কি না এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে। এ ব্যাপারে আমাদের দেশের সেনাবাহিনী সতর্ক আছে। আমাদের দেশের সেনাবাহিনী বহির্বিশ্বের ক্ষেত্রে যেকোনো ধরনের অপতৎপরতা রুখে দেওয়ার মতো সামর্থ্য আছে। আমরা মনে করি এটা খুব উদ্বেগের কোনো বিষয় নয়।’

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান, জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আখতারুজ্জামান মাসুমসহ কয়েকশ মুসল্লি নামাজে অংশগ্রহণ করেন। নামাজ শেষে হানিফ এলাকাবাসীর সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগে শুক্রবার ঢাকাস্থ মিয়ানমার দূতাবাসে পাঠানো পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কূটনৈতিক নোটে বলা হয়, গত ২৭ ও ২৮ আগস্ট এবং ১ সেপ্টেম্বর কয়েক দফায় মিয়ানমারের হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে। ১ সেপ্টেম্বর সকালে কক্সবাজারের উখিয়ায় তিন দফা মিয়ানমারের হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে। আরেকটি দেশের আকাশসীমা লঙ্ঘনের ঘটনা প্রতিবেশীসুলভ নয়। এর ফলে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হতে পারে। বাংলাদেশ যে সময় মিয়ানমারের সঙ্গে নিরাপত্তা সংশ্লিষ্ট ক্ষেত্রে সহায়তা করছে, সে সময় বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘনের মাধ্যমে সার্বভৌমত্বের লঙ্ঘন বিদ্যমান সমঝোতাসুলভ সম্পর্ক ও সহযোগিতাকে বিঘ্নিত করতে পারে বলে মন্ত্রণালয়ের নোটে উল্লেখ করা হয়।

ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য মিয়ানমারকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবি জানায় বাংলাদেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মিয়ানমারের আকাশসীমা লঙ্ঘন উদ্বেগের কোনো বিষয় নয়: হানিফ

আপডেট সময় ০৮:০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০১৭