ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

বৈরুতে জোড়া বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২০০

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ জোড়া বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০০ জনে। এছাড়াও আহত হয়েছে ৫ হাজারের বেশি নাগরিক।

বৈরুতের গভর্নর মারওয়ান আবুদ জানান, এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছে। তাদের অনেকেই প্রবাসী কর্মী। এই বিস্ফোরণের একেবারে কেন্দ্রে সেনাবাহিনী উদ্ধার তৎপরতার অংশ হিসেবে যে তল্লাশি চালাচ্ছিল তা শেষ বলে জানিয়েছে।

গত মঙ্গলবার ভয়াবহ দুটি বিস্ফোরণের পর লেবাননের শহরটি কেঁপে উঠে। বিস্ফোরণের শব্দে বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। শহরের প্রাণকেন্দ্র থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। ১৫০ মাইল দূরের এলাকাতেও কম্পন অনুভূত হয়।
মঙ্গলবার বৈরুতের বন্দরের একটি রাসায়নিকের গুদাম থেকে ওই বিস্ফোরণ ঘটে। গুদামটিতে প্রায় ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট মজুদ ছিল এবং তাই বিস্ফোরিত হয়েছিল।

এত বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য মজুতের জন্য সরকারের অবহেলাকে দায়ী করে দেশজুড়ে বিক্ষোভে নামে লেবাননবাসী।

ক্ষোভে ফেটে পড়া জনগণ সরকারের পদত্যাগ দাবি করে। বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে। এ ঘটনায় লেবাননের পার্লামেন্টের নয়জন সদস্য এবং দুইজন মন্ত্রী পদত্যাগ করেছেন।

এদিকে বৈরুতে রবিবার আবারও দ্বিতীয় রাতের মতো সহিংসতা হয়েছে। সেখানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এই বিপর্যয় মোকাবেলায় সরকারের ব্যর্থতায় ক্ষুব্ধ জনগণ। ১১ জন মন্ত্রী-এমপির পদত্যাগেও তাদের ক্ষোভ প্রশমিত হয়নি।

এ বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ ১০৮ প্রবাসী আহত হন। মারা গেছেন পাঁচজন। আহত বাংলাদেশি প্রবাসীরা দেশটির তিনটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

বৈরুতে জোড়া বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২০০

আপডেট সময় ০৬:৩৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০