ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

গাজায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ফিলিস্তিনের গাজা উপত্যকায় রোববার আরও বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

ইসরাইলের দাবি, গাজা উপত্যকা থেকে দুটি আগুনে বেলুন ইসরাইলের ভেতরে বিস্ফোরিত হওয়ার পর ওই বিমান হামলা চালানো হয়। ইসরাইলের ভেতরে আগুনে বেলুন পাঠানোর জন্য তারা ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসকে দায়ী করেছে। খবর আনাদোলুর।

রোববার রাতের হামলার কয়েক ঘণ্টা আগে ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী গাজার মধ্যাঞ্চলে হামাসের কয়েকটি অবস্থানে ট্যাংক থেকে গোলাবর্ষণ করে। গাজায় রোববার বিকালে ইসরাইলের সেনারা দেইর আল-বালা শহরে ওই হামলা চালান।

ইসরাইলি সেনাদের দাবি, হামাসের পক্ষ থেকে দেইর আল-বালা শহরের কাছাকাছি ইসরাইলি সেনা অবস্থানে হামলা চালানোর জবাব হিসেবে তারা হামাসের অবস্থানে ট্যাংক থেকে গোলাবর্ষণ করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল

আপডেট সময় ০২:০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০