ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা ‘বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’ প্রধানমন্ত্রীর সৌদি সফরে বাণিজ্য ও বিনিয়োগে নতুন গতির সঞ্চার হবে : হুমায়ুন কবির প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

বৃদ্ধকে খুঁটির সাথে বেঁধে খাওয়ানো হল গোবর! ভিডিও ভাইরাল

আকাশ জাতীয় ডেস্ক:

ভোলায় চারা রোপণকে কেন্দ্র করে এক বৃদ্ধকে নির্যাতন করে রশি দিয়ে খুটির সাথে বেঁধে গোবর (গরুর মল) খাওয়ানোর অভিযোগ উঠেছে। এছাড়াও দাঁড়িতে গোবর মেখে ঘণ্টার পর ঘণ্টা বৃদ্ধকে নির্যাতনের ঘটনা ঘটেছে।

শুক্রবার রাতে নির্যাতনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভাইরাল হলে রাতেই পুলিশ ঘটনার মূল হোতা ভগ্নিপতি রশিদ মল্লিককে (৫০) গ্রেফতার করে। শনিবার এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে গুপ্ত মুন্সি গ্রামে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, রফিকুল ইসলামের ছেলে মুনসুর (৫৩) নামে ওই বৃদ্ধকে রশি দিয়ে খুঁটির সাথে হাত বেঁধে রশিদ মল্লিকের নির্দেশে আরসাদ মল্লিক (২৭) নামে এক যুবক একটি লাঠির মাথায় গোবর নিয়ে খাওয়ান ও বৃদ্ধের দাঁড়িতে সেই গোবর মেখে দেন এবং মারধর করা হয়। নির্যাতনের নেতৃত্ব দেওয়া রশিদ মল্লিক মুনসুরের আপন ভগ্নিপতি ও যুবক আরসাদ নাতনি জামাই।

এ ঘটনাটি গত ২৫ জুলাই ঘটলে প্রথমে নির্যাতিত মুনসুর ভয়ে থানার দারস্থ হননি। কিন্তু ওই ঘটনার ১৪ দিন পর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরালের পর রশিদ মল্লিককে শুক্রবার রাতে আটক করা হয়।

এ ব্যাপারে ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, শনিবার সকালে মুনসুর বাদী হয়ে নাতনি জামাই আরসাদকে প্রধান আসামি ও রশিদ মল্লিককে দ্বিতীয় আসামি করে ৪ জনের বিরুদ্ধে ভোলা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-১৪। মামলায় ঘটনার মূল হোতা রশিদ মল্লিককে গ্রেফতার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

বৃদ্ধকে খুঁটির সাথে বেঁধে খাওয়ানো হল গোবর! ভিডিও ভাইরাল

আপডেট সময় ১০:০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০