ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী গ্রন্থাগারে ঢুকে শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা: রাশেদ খাঁন

চ্যানেল ফিরে পেলেন নোবেল, ওএলডি ম্যাক্সট্যানের ফের হুঁশিয়ারি

আকাশ বিনোদন ডেস্ক : 

বেশ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন দুই বাংলার আলোচিত ও বিতর্কিত কণ্ঠশিল্পী মঈনুল আহসান নোবেল। তার ১৪ লাখেরও বেশি সাবস্ক্রাইবারের ইউটিউব চ্যানেল ‘নোবেল ম্যান’ বন্ধ হয়ে গিয়েছিল।

সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান ‘ওএলডি ম্যাক্সট্যান’- এর রিপোর্টের ভিত্তিতে নোবলের ইউটিউব চ্যানেলটি বন্ধ করে ইউটিউব কর্তৃপক্ষ।

বিষয়টি নিজেরাই স্বীকার করে শুক্রবার সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে ওএলডি ম্যাক্সট্যান তাদের ফেসবুক পেজে জানিয়েছিল, ‘সারেগামাপা খ্যাত গায়ক ‘মঈনুল আহসান নোবেল’ ওরফে Noble Man এর 1.4M Subscribers এর ইউটিউব চ্যানেল আমাদের গ্রুপের পক্ষ থেকে রিমুভ করা হল।’

এরপর থেকে ইউটিউবে ‘নোবেল ম্যান’ নামের চ্যানেলটি খুঁজে পাওয়া যায়নি।

অবশেষে হাসি ফুটল নোবেলের চোখেমুখে। কয়েক ঘণ্টার ব্যবধানে নিজের চ্যানেলটি ফিরে পেলেন নোবেল।

সে কথাও জানিয়েছে ‘ওএলডি ম্যাক্সট্যান’।

এ বিষয়ে ফেসবুকে এক স্ট্যাটাসে সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠানটি নোবেলকে একরকম হুঁশিয়ারি দিয়েছে।

প্রতিষ্ঠানটি লিখেছে, ‘ইউটিউব কতৃপক্ষের সঙ্গে কথা বলে নোবেল তার চ্যানেল ফিরিয়ে এনেছে। এতে কষ্ট পাওয়ার কিছুই নেই, চ্যানেল একবার ব্যাক করলে আরও একশ বার রিমুভ করতে পারব আমরা! আবারও আপডেট শীঘ্রই আসবে।’

প্রসঙ্গত,কলকাতার জি বাংলায় রিয়েলিটি শো ‘সারেগামাপা’-তে গান গেয়ে তুমুল জনপ্রিয়তা পান বাংলাদেশের এই কভার সিঙ্গার। বিভিন্ন কিংবদন্তি শিল্পীদের গান গেয়ে প্রশংসিত হয়েছেন তিনি।

কিন্তু সম্প্রতি নানা কর্মকাণ্ড করে তার বিরুদ্ধে অশ্লীলতা, ঔদ্ধত্যপূর্ণ আচরণ, কপিরাইট আইন ভঙ্গসহ নানা অভিযোগ ওঠে। জাতীয় সঙ্গীত নিয়ে বির্তকিত মন্তব্য করে সমালোচিত হন। দেশের কিংবদন্তি সব তারকা শিল্পীদের নিয়েও কটুক্তিমূলক মন্তব্য করে শিল্পীসমাজের তোপের মুখে পড়েন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

চ্যানেল ফিরে পেলেন নোবেল, ওএলডি ম্যাক্সট্যানের ফের হুঁশিয়ারি

আপডেট সময় ১১:১৫:৩২ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০