ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিগগিরই চালু হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী গাইবান্ধায় বিসিক শিল্পনগরীর কয়েল ফ্যাক্টরিতে আগুন আইএমএফের শর্ত মেনে কি পে স্কেল বাস্তবায়ন করতে পারবে সরকার? দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী যে সরকার মানুষের খোঁজ নেওয়ার সময় পায় না, এটা কোনো সরকারই না: জামায়াত আমির বিপৎসীমার ওপরে পাঁচ নদীর পানি, সমুদ্রও উত্তাল তালিকায় ১ নম্বরে আমার নাম, আমি মরলে তোমরাও মরবে: ট্রাম্প সিরাজগঞ্জে নিখোঁজের দুইদিন পর যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার স্পেনে ভয়াবহ দাবানল : মৃত বেড়ে ১২, তাপপ্রবাহে বাড়ছে ইউরোপজুড়ে বিপর্যয় পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭

লাইফ সাপোর্টে সুরকার আলাউদ্দিন আলী

আকাশ বিনোদন ডেস্ক : 

দীর্ঘদিন ধরেই নানা রোগে আক্রান্ত দেশের বরেণ্য গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলীর চিকিৎসা বাড়িতেই চলছিল। তবে হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

শনিবার ভোর পৌনে পাঁচটায় আলাউদ্দিন আলীকে হাসপাতালে ভর্তি করে পরিবার। শারীরিক অবস্থার কথা বিবেচনায় এসে তাকে লাইফ সাপোর্টে দেন কর্তব্যরত চিকিৎসক।

গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলীর ছেলে শওকত আলী রানা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ভোরের দিকে বাবার শরীর খুব বেশি খারাপ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাই। শ্বাসকষ্টের তীব্র সমস্যা থাকায় চিকিৎসকরা লাইফ সাপোর্টে নিয়ে যায়। বাবার জন্য সবার কাছে দোয়া চাইছি। পাশাপাশি কোনো গুজব না ছড়ানোর জন্য অনুরোধ করছি।’

দেশের বরেণ্য এই সুরকারের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি বিষয়ে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, ‘ভোরে চিকিৎসক পরীক্ষা করে দেখেন তার অক্সিজেন মাত্রা খুব কম। হৃৎস্পন্দন স্বাভাবিক না। তীব্র শ্বাসকষ্ট হচ্ছে তার। ফুসফুসের একটা অংশ পুরোপুরি নিমোনিক। আগামী ২৪ ঘণ্টা তার জন্য খুব ঝুঁকিপূর্ণ।’

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে আলাউদ্দিন আলী ফুসফুসের প্রদাহ ও রক্তে সংক্রমণসহ শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন। ক্যান্সারেও আক্রান্ত তিনি। ২০১৫ সালের ৩ জুলাই এক পরীক্ষায় তার ফুসফুসে টিউমার ধরা পড়ে। বাংলাদেশ ও ব্যাংককে তার চিকিৎসা হয়েছে। সাভারে সেন্টার ফর রিহ্যাবিলিটেশন অব প্যারালাইজড কেন্দ্রেও চিকিৎসা নিয়েছেন দীর্ঘদিন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিগগিরই চালু হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

লাইফ সাপোর্টে সুরকার আলাউদ্দিন আলী

আপডেট সময় ০১:৫৪:০০ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০