ঢাকা ১২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১০ কোটি ভ্যাকসিন তৈরিতে ভারতকে অর্থ সাহায্য বিল গেটসের সংস্থার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিশ্বে প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। সংক্রমণ একমাত্র নিয়ন্ত্রণে আনতে পারে প্রতিষেধক ভ্যাকসিন। কিন্তু কবে সেই টিকা চূড়ান্ত অনুমোদন পাবে, তার জন্য মুখিয়ে রয়েছে গোটা বিশ্ব। উৎপাদনের জন্য প্রয়োজনীয় অর্থসাহায্য ও পরিকাঠামোও প্রায় প্রস্তুত। শুধু কোনও একটি ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা।

অন্যান্য দেশের মতো ভারতেও ১০ কোটি করোনার টিকার ডোজ তৈরির ক্ষেত্র প্রস্তুত হয়ে গেল। টিকা তৈরির জন্য বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং গাভি ভ্যাকসিন অ্যালায়েন্সের থেকে ১৫০ মিলিয়ন বা ১৫ কোটি মার্কিন ডলার সাহায্য পাচ্ছে ভারতের টিকা প্রস্তুতকারী সংস্থা সিরাম ইনস্টিটিউট। গাভি হলো প্রাইভেট পাবলিক সংস্থা, যারা বিশ্বের দরিদ্র দেশগুলোতে টিকা সহজলভ্য করে তুলতে অর্থ ও অন্যান্য সাহায্য করে।

২০২১ সালের শেষ নাগাদ ভারত ও অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য এই ১০ কোটি টিকা তৈরি হয়ে যাবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। এক বিবৃতিতে সিরাম ইনস্টিটিউট জানিয়েছে, ভ্যাকসিনের দৌঁড়ে থাকা অ্যাস্ট্রাজেনেকা ও নোভাভ্যাক্স-এর দাম পড়বে ৩ ডলার, যা ভারতীয় মূদ্রায় প্রায় ২২৫ টাকার কাছাকাছি।

সংস্থা জানিয়েছে, এই ১৫ কোটি মার্কিন ডলার ‘গাভি’-কে দেবে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। ‘গাভি’-র কাছ থেকে সেই অর্থ পাবে সিরাম ইনস্টটিউট। শুধু ভারত নয়, গোটা বিশ্বের মধ্যেই প্রতি বছর সবচেয়ে বেশি টিকা তৈরি করে সিরাম ইনস্টিটিউট। এই সংস্থা প্রতি বছর গড়ে ১৩০ কোটি টিকার ডোজ তৈরি করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১০ কোটি ভ্যাকসিন তৈরিতে ভারতকে অর্থ সাহায্য বিল গেটসের সংস্থার

আপডেট সময় ১২:২১:৪৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০