ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রামেন্দু-ফেরদৌসী দম্পতি করোনায় আক্রান্ত

আকাশ বিনোদন ডেস্ক : 

জনপ্রিয় নাট্যজন দম্পতি রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার কোভিড-১৯ আক্রান্ত। বর্তমানে তারা বাসায় আইসোলেশনে আছেন। রামেন্দু মজুমদার নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন

জানা গেছে, গত ১৪ জুলাই ফেরদৌসী মজুমদার জ্বরে আক্রান্ত হন। তার মধ্যে করোনা উপসর্গ দেখা দিলে ১৮ জুলাই টেস্ট করা হয়। সেখানে রেজাল্ট পজিটিভ আসে। তখন থেকেই তিনি আইসোলেশনে ছিলেন। করোনার উপসর্গ এখনো পুরোপুরি দূর হয়নি। দু-তিন দিনের মধ্যে আবারও টেস্ট করাবেন এ দম্পতি।

রামেন্দু গণমাধ্যমকে বলেন, ফেরদৌসীর করোনা ধরা পড়ার এক সপ্তাহ পর আমারও জ্বর অনুভব হয়। তখন আমিও টেস্ট করাই। আমারও পজিটিভ রেজাল্ট আসে। তবে সবার প্রার্থনা ও চিকিৎসকদের পরামর্শ মেনে আপাতত আমরা দুজনই সুস্থ আছি।
উল্লেখ্য, কয়েক দশক ধরে এদেশের অভিনয়ে জনপ্রিয় নাম রামেন্দু ও ফেরদৌসী মজুমদার। মঞ্চের পাশাপাশি টেলিভিশন ও চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই দম্পতি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রামেন্দু-ফেরদৌসী দম্পতি করোনায় আক্রান্ত

আপডেট সময় ১১:৫৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০