ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

করোনার থাবায় ১১ ফুটবলার

আকাশ স্পোর্টস ডেস্ক

করোনাভাইরাসের মহাদুর্যোগকালে জাতীয় ফুটবল দলের ক্যাম্পেও দুর্যোগের ঘনঘটা। গাজীপুরের একটি রিসোর্টে ক্যাম্পের প্রথমদিন করোনা ধরা পড়ে চারজনের।

কাল এলো আরও খারাপ খবর। আরও সাত ফুটবলার কোভিড-১৯-এর শিকার। দু’দিনে এগারোজনের করোনায় আক্রান্ত হওয়ার খবর বড় ধরনের দুঃসংবাদ।

প্রথমদিন বিশ্বনাথ ঘোষ, নাজমুল ইসলাম, সুমন রেজা ও এমএস বাবলু এবং দ্বিতীয়দিন সোহেল রানা, শহীদ আলম, মোহাম্মদ টুটুল হোসেন বাদশা, রবিউল হাসান, মোহাম্মদ ইব্রাহিম, সুশান্ত ত্রিপুরা ও আনিসুর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে চিন্তিত জাতীয় দলের ব্রিটিশ কোচ জেমি ডে। সামাজিক যোগাযোগের মাধ্যমে তিনি বলেন, ‘নিঃসন্দেহে ক্যাম্পের শুরুটা ভালো হল না। আমি এখন তাকিয়ে রয়েছি অন্য খেলোয়াড়দের দিকে।’

ক্যাম্পে ডাক পাওয়া বসুন্ধরা কিংসের তিন ফুটবলার মতিন মিয়া, মাসুক মিয়া জনি ও আতিকুর রহমান ফাহাদকে পাচ্ছেন না জেমি। এই তিনজন বসুন্ধরার তত্ত্বাবধানে অনুশীলন করবেন বলে জানা গেছে।

ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া ও ফিনল্যান্ড প্রবাসী তারিক রায়হান কাজী এখনও বাংলাদেশে আসতে পারেননি। যদিও ক্যাম্পে আর কোনো নতুন ফুটবলার ডাকার পক্ষে নন কোচ।

তার কথায়, ‘এই মুহূর্তে নতুন করে ক্যাম্পে খেলোয়াড় নেয়ার কোনো চিন্তা নেই। আশা করি, করোনা আক্রান্তরা দ্রুত সুস্থ হয়ে ক্যাম্পে ফিরবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

করোনার থাবায় ১১ ফুটবলার

আপডেট সময় ১১:১৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০