ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শ্যালিকার প্রেমে বাধা; দুলাভাইকে খুনের ঘটনায় প্রেমিক আটক

আকাশ জাতীয় ডেস্ক: 

গাজীপুরে শ্যালিকার প্রেমে বাধা দেয়ায় দুলাভাইকে ছুরিকাঘাতে খুনের ঘটনায় প্রেমিক মো. আসিফ হায়দার ওরফে আলমগীরকে (২৫) আটক করেছে র‌্যাব।

শুক্রবার রাজধানীর মিরপুর থেকে তাকে আটক করা হয়। নিহতের নাম রুবেল মিয়া (২৫)। তিনি লালমনিরহাট জেলা সদরের কাশিনাথপুর এলাকার বাসিন্দা।

র‌্যাব-১ এর গাজীপুরের কোম্পানী কমান্ডার লে. কামান্ডার আব্দুল্লাহ আল মামুন গ্রেফতারকৃতের বরাত দিয়ে জানান, আলমগীর পেশায় একজন পিকআপ চালক। গত আট মাস আগে নিহত ভিকটিম রুবেল মিয়ার শ্যালিকার সাথে আলমগীরের মোবাইল ফোনে পরিচয় হয়। একপর্যায়ে তাদের দু’জনের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুলাভাই রুবেল তার শ্যালিকার প্রেমিক আলমগীর সম্পর্কে খোঁজখবর নিয়ে জানতে পারে যে, আলমগীর একজন মাদক সেবনকারী ও খুবই বাজে প্রকৃতির। ভগ্নিপতি রুবেল প্রেমিক আলমগীরের সাথে শ্যালিকার সম্পর্ক মেনে নিতে পারেনি। পরে রুবেলের উপর ক্ষিপ্ত হয়ে রবিবার রাতে তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে দ্রুত পালিয়ে যায় আলমগীর। পরে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান রুবেল।

এ ঘটনায় নিহতের স্ত্রী শাফি বেগম বাদী হয়ে প্রেমিক মো. আসিফ হায়দার ওরফে আলমগীরকে (২৫) আসামি করে বাসন থানায় মামলা দায়ের করেন। পরে র‌্যাব-১ এর সদস্যরা শুক্রবার রাজধানীর মিরপুর থেকে তাকে আটক করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শ্যালিকার প্রেমে বাধা; দুলাভাইকে খুনের ঘটনায় প্রেমিক আটক

আপডেট সময় ০৭:৪৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০