ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে:শফিকুর রহমান ৫ দশমিক ৯ মাত্রায় ফের ভূমিকম্পে কাঁপল দেশ স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন সাপ আর ভারতীয়র দেখা একসঙ্গে পেলে, আগে ভারতীয়কে মারা উচিত: এপস্টেইন নথি ‘আগামীতে এমনও শুনতে হবে জামায়াত দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল’:সালাহউদ্দিন দায়িত্ব শেষে আমি নাগরিক সমাজের কাজে ফিরে যাবো : শিক্ষা উপদেষ্টা আমেরিকার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভিয়েতনাম, গোপন নথি ফাঁস পাতানো নির্বাচনের স্বপ্ন দেখে লাভ নেই, অধিকার আদায়ে জনগণ জীবন দিতে প্রস্তুত: আসিফ মাহমুদ

বোরহানউদ্দিনে মোটরসাইকেল চোর চক্রের হোতা গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:  

ভোলার বোরহানউদ্দিনে ইব্রাহিম রনি নামে এক মোটরসাইকেল চোরের সংঘবদ্ধ চক্রের নেতাকে চোরাই মোটরসাইকেলসহ হাতেনাতে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের জয়া গ্রামের মৌলভীরহাট এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়। ইব্রাহিম রনি বোরহানউদ্দিন পৌরসভার ৪নং ওয়ার্ডের নাগর মাতব্বরের ছেলে।

পুলিশের উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আজিজুর রহমান জানান, পৌর শহরের ওষুধ ব্যবসায়ী মোহসিন রাসেলের বাসার গ্রিল কেটে মোটরসাইকেল, এলইডি টিভি ও নগদ টাকা চুরি হওয়ায় বৃহস্পতিবার আসামির নাম উল্লেখ না করে একটি মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই মামলায় অভিযান চালিয়ে রনিকে মোটরসাইকেলসহ তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

বাজারের আরেক ওষুধ ব্যবসায়ী আজম বাকলাই জানান, করোনা পরিস্থিতির আগের রাতে তার ঘর থেকে একই পদ্ধতিতে মোটরসাইকেল, মোবাইল ও নগদ টাকা চুরি হয়। ওই সময় নাম উল্লেখ না করে তিনিও একটি চুরির মামলা দায়ের করেন। পরে পুলিশ রনির বাসা থেকে মোবাইল উদ্ধার করলেও মোটরসাইকেলসহ সে উধাও হয়ে যায়।

বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মাজহারুল আমিন জানান, রনিকে আদালতে সোপর্দ করে পুরো চক্রকে ধরতে রিমান্ড চাওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম

বোরহানউদ্দিনে মোটরসাইকেল চোর চক্রের হোতা গ্রেফতার

আপডেট সময় ০৬:৪৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০