ঢাকা ১২:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

অধিকার আদায়ে এবার সংগঠিত হল সুরকার ও সংগীত পরিচালকরা

আকাশ বিনোদন ডেস্ক : 

গানের মানুষেরা একে একে নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হয়ে উঠছেন। সুবিধাবঞ্চিত হয়ে আসা গানের স্রষ্টারা দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নানা অনিয়মের কারণে সম্প্রতি যৌক্তিক অধিকার ও যথাযথ সম্মানী আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হলেন। অন্তর্জালে কয়েক দফা বৈঠক শেষে গড়ে তোলেন ‘গীতিকবি সংঘ, বাংলাদেশ’ নামের সংগঠন।

গীতিকবিদের পর এবার এক হলেন সুরকার-সংগীত পরিচালকরা। গঠন করলেন ‘মিউজিক কম্পোজার্স এসোসিয়েশন অব বাংলাদেশ’ নামে নিজেদের সংগঠন। এ বিষয়ে সংগীত পরিচালক ফরিদ আহমেদ সাংবাদিকদের বলেন, সুরকার-সংগীত পরিচালকদের নিয়ে এমন একটি সংগঠনের উদ্যোগ নিয়েছিলেন সদ্য প্রয়াত আজাদ রহমান, সঙ্গে আমিও ছিলাম। একটি কমিটিও করেছিলাম। সেখানে আজাদ ভাই সভাপতি আর আমি ছিলাম সাধারণ সম্পাদক। কিন্তু সেটি প্রকাশের আগেই প্রয়াত হন আজাদ ভাই (১৬ মে, ২০২০)। অসম্পূর্ণ সেই উদ্যোগটিকে এখন বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, আমাদের পেশাগত এবং সামাজিক সমস্যার সমাধানে একটি সংগঠনের প্রয়োজনীয়তা বোধ করছিলাম এবং সেটির খুব দরকারও বটে। এই সংগঠনে লক্ষ্য- দেশীয় সংগীতের উন্নয়নে জোরালো ভূমিকা রাখা। আর তা বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় এক সভায় আমরা গঠন করি ‘মিউজিক কম্পোজার্স এসোসিয়েশন অব বাংলাদেশ’ নামের সংগঠনটি।

সভায় শেখ সাদী খানকে প্রধান আহ্বায়ক করে ১১ সদস্যের কমিটি চূড়ান্ত করা হয়। এতে সদস্য হিসেবে রয়েছেন- নকীব খান, আনিসুর রহমান তনু, ফরিদ আহমেদ, ফোয়াদ নাসের বাবু, রিপন খান, শওকত আলী ইমন, পার্থ বড়ুয়া, এস আই টুটুল, পার্থ মজুমদার ও বাপ্পা মজুমদার। জ্যেষ্ঠ সংগীত পরিচালক আলী হোসেন, আলম খান, মো. শাহ্ নেওয়াজ প্রমুখ এই সংগঠনের উপদেষ্টা হিসেবে থাকছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অধিকার আদায়ে এবার সংগঠিত হল সুরকার ও সংগীত পরিচালকরা

আপডেট সময় ১১:১৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০