ঢাকা ০৩:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

মুম্বাইয়ে আরেক অভিনেতার ‘আত্মহত্যা’

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউডের তরুণ নায়ক সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার রেশ কাটতে না কাটতেই ফের মুম্বাইয়ে জনপ্রিয় এক অভিনেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি হলেন ছোট পর্দার অভিনেতা ও মডেল সমীর শর্মা। বুধবার রাতে তার মুম্বাইয়ের মালাডের বাড়ির রান্নাঘরে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

৪৩ বছর বয়সী এই অভিনেতা বালাজি টেলিফিল্মসের জনপ্রিয় টিভি সিরিজ ‌‘কিঁউকি সাস ভি কভি বহু থি’ এবং ‘কাহানি ঘর ঘর কি’- এ অভিনয় করেন। প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ আত্মহত্যা করেছেন অভিনেতা।

অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের সিকিউরিটি গার্ড পুলিশকে জানিয়েছেন, অভিনেতা মালাডে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন। পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘আমরা এমন কোনো প্রমাণ পাইনি যাতে অভিনেতাকে হত্যা করা হয়েছে বলে মনে হতে পারে। তবে, বাড়িতে এখনও কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

সমীর শর্মাকে ২০০৯ সালের বলিউড চলচ্চিত্র- ‘হাসি তো ফাঁসি’তেও দেখা গিয়েছিল। তিনি বেশ কয়েকটি টিভি শোতেও অভিনয় করেছেন। যেমন- ‘দিল ক্যায়া চাহতা হ্যায়’, ‘গীত- হুয়ি সবসে পরায়ি’ এবং ‘লেফট রাইট লেফট’।

গত ১৪ জুন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে তার মুম্বাইয়ের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যাওয়ার প্রায় দুই মাস পরে ফের এক অভিনেতার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন বহু মানুষ।

এরপর গত ৩১ জুলাই আত্মহত্যা করেন আরেক ভারতীয় অভিনেতা আশুতোষ বাকরে। তার আত্মহত্যার কারণ জানা না গেলেও ধারণা করা হয় সুশান্তের মতোই অবসাদে ভুগে এই পথ বেছে নেন তিনি। মুম্বাইয়ে নানদেড় নামক এলাকায় নিজ বাড়িতেই আশুতোষ আত্মহত্যা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদ নির্বাচনের সিদ্ধান্ত

মুম্বাইয়ে আরেক অভিনেতার ‘আত্মহত্যা’

আপডেট সময় ০৭:১৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০