ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা ‘বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’ প্রধানমন্ত্রীর সৌদি সফরে বাণিজ্য ও বিনিয়োগে নতুন গতির সঞ্চার হবে : হুমায়ুন কবির প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

ইয়াবাসহ এক রোহিঙ্গা আটক

আকাশ জাতীয় ডেস্ক: 

কক্সবাজারের টেকনাফে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী নাফ নদীর লেদা খাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রোহিঙ্গা হ্নীলা ইউনিয়নের আলীখালী তুলা বাগানের রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা। তার বাবার নাম মো. নুর হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

তিনি জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা জানতে পারেন, নাফ নদীর লেদা খাল এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ হতে পারে। এর পরিপ্রেক্ষিতে বিজিবির সদস্যরা ওই এলাকা টহল দেন। কিছুক্ষণ পর বিজিবির টহলদল একজন ব্যক্তিকে দুটি ব্যাগসহ নদীতে সাঁতার কেটে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে দেখে।

এ সময় মাদককারবারী ওই রোহিঙ্গা টহলদলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে ধাওয়া করে আটক করা হয়। তার হাতে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ও একটি মুঠোফোন জব্দ করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৪ কোটি ২০ লাখ টাকা। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।জব্দকৃত মাদক ও মুঠোফোনসহ আটক রোহিঙ্গাকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

ইয়াবাসহ এক রোহিঙ্গা আটক

আপডেট সময় ০৪:৪২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০