ঢাকা ০২:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পরিচয়পত্র-সহ ‘চাকরি’ পেল পথকুকুর!

আকাশ নিউজ ডেস্ক:  

হুন্দাই গাড়ির ঝাঁ-চকচকে শোরুম। আর সেই শো-রুমের বাইরেই সারাক্ষণ বসে থাকত সে। যেন পাহারা দিচ্ছে গোটা শোরুমটি। বহুবার তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টাও হয়েছে। কিন্তু সে নিজের জায়গা থেকে এক পা’ও নড়েনি। ঠিক চলে আসত শোরুমের সামনে। এরপরই শোরুম কর্তৃপক্ষ অভূতপূর্ব একটি সিদ্ধান্ত নিল। চাকরির ব্যবস্থা করা হল সেই পথকুকুরটির।

তার জন্যে তৈরি হল রীতিমতো পরিচয়পত্র। আপাতত শোরুমেই পাকাপাকি চাকরির বন্দোবস্ত করা হয়েছে কুকুরটির। অভূতপূর্ব ঘটনাটি ঘটেছে ব্রাজিলে। জানা গেছে, ব্রাজিলে হুন্দাই-এর ওই শোরুমের সামনে বসে থাকা কুকুরটির নাম টাসকন প্রাইম। সেই শো-রুমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেই পথকুকুরটিকে চাকরির কথা জানানো হয়। সেইসঙ্গে শেয়ার করা হয় কুকুরটির ছবি, তার পরিচয়পত্র ও পরিচয়পত্র গলার পরা অবস্থায় কুকুরটির ছবি।

লেখা হয়, ‘হুন্দাই পরিবারের নতুন সদস্যকে স্বাগত’। শুধু তাই নয়, শোরুমটিতে কুকুরটির থাকার জন্যে একটি কাঠের কেবিনও বানিয়ে দেওয়া হয়েছে। এখন সেখানে বসেই সেলসম্যানের কাজ করছে সে। মুহূর্তে এই ঘটনা ভাইরাল হয়ে যায় নেটপাড়ায়।

উল্লেখ্য, পথকুকুরদের উপর মানুষের নির্মমতার ঘটনা প্রায় প্রতিদিনই সামনে আসে। কখনও কুপিয়ে খুন করা হোক বা কখনও গুলি করে হত্যা, পথকুকুরদের উপর নৃশংসতাই যেন এখন স্বাভাবিক ঘটনা। সেই প্রেক্ষিতে এই ঘটনা রীতিমতো চমকপ্রদ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পরিচয়পত্র-সহ ‘চাকরি’ পেল পথকুকুর!

আপডেট সময় ১০:২৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০