ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

সিনেমার গানে দুই বাংলায় শাকিব-বুবলীর অনন্য রেকর্ড

আকাশ বিনোদন ডেস্ক :

সিনেমার গানে দুই বাংলায় অনন্য রেকর্ড গড়ল শাকিব খান ও শবনম বুবলী জুটি। বাংলা সিনেমার গানের মধ্যে ইউটিউবে দর্শক সবচেয়ে বেশি দেখেছে ‘দিল দিল দিল’। এই জুটির প্রথম সিনেমা ‘বসগিরি’র গান এটি। ইউটিউব চ্যানেল ললিপপে ২০১৬ সালের ৪ সেপ্টেম্বর ‘দিল দিল দিল’ আপলোড করা হয়। বুধবার পর্যন্ত দেখা হয়েছে ৭ কোটি ১০ লাখের বেশিবার।

সিনেমায় গান আলাদা আবেদন যোগ করে। কথায় বলে, গান হিট মানেই সিনেমা হিট! সেটি আবার প্রমাণ করল শাকিব-বুবলী জুটি। এখন পর্যন্ত বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দু’বাংলার অসংখ্য সিনেমার গানের মধ্যে সবচেয়ে বেশিবার দর্শক এ গান দেখেছেন। বলাবাহুল্য ৪ বছরে ইউটিউবে এতো ভিউস শুধু বাংলাদেশ নয়, কলকাতার কোনো সিনেমার গানেও নেই!

শামীম আহমেদ রনির পরিচালনায় ‘বগসিরি’ নির্মিত হয়েছিল খান ফিল্মসের ব্যানারে, যার কর্ণধার টপি খান। এ ব্যাপারে প্রযোজক গণমাধ্যমকে বলেন, শুধু বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গের কোনো সিনেমার গান ৭ কোটি ভিউস হয়নি। ২০১৬ সালে এখনকার মতো ইউটিউব ওতটা অ্যাভেলেবল ছিল না। নইলে আরও বেশি দর্শকের কাছে ‘দিল দিল দিল’ পৌঁছে যেত।

তারপরও এটি বাংলা সিনেমার গানে নতুন এক মাইলফলক। কাজটি সফল করতে নেপথ্যে যারা কাজ করেছেন সকলের কাছে কৃতজ্ঞতা জানাই বলেও টপি খান জানান। উল্লেখ্য, ‘দিল দিল দিল’ গানে কণ্ঠ দিয়েছেন চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী ইমরান, তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দেন কণা। গানের কথা লিখেছিলেন কবির বকুল, কম্পোজিশন শওকত আলী ইমনের। থাইল্যান্ডে চিত্রায়িত দিল দিল গানটির কোরিওগ্রাফার ছিলেন বলিউডের আলিদ শেখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

সিনেমার গানে দুই বাংলায় শাকিব-বুবলীর অনন্য রেকর্ড

আপডেট সময় ১০:২০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০