ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ধ্বংসস্তূপের নিচে ৩২ ঘণ্টার বিভীষিকা, যেভাবে বেঁচে ফিরল ১২ বছরের কিশোরী ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

তিন কিশোরী ধর্ষণ: দুই ধর্ষকসহ তিনজন গ্রেপ্তার

আকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামে তিন কিশোরীকে ধর্ষণের ঘটনায় দুই ধর্ষকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নগরীর খুলশী থানাধীন সেগুনবাগান এলাকা থেকে দুই ধর্ষককে মোটর সাইকেলসহ গ্রেপ্তার করা হয় বলে জানান নগর পুলিশের বায়েজিদ জোনের সহকারী কমিশনার পরিত্রাণ তালুকদার।

গ্রেপ্তার দুই ধর্ষক হলেন- সেগুনবাগান এলাকার ৫ নম্বর লেইনের কামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ লিটন (৩৭) এবং লালখানবাজার তুলা পুকুরপাড় এলাকার শাহজাহান সরদারের ছেলে সোহেল রানা রাজু (২৮)।

এছাড়া ধর্ষণে সহযোগিতা করায় গ্রেপ্তার করা হয়েছে ওমর ফারুককে (৪৬)।

লিটন একসময় খুলশী এলাকার একটি বাসায় গাড়িচালক ছিলেন। এখন তার মালিকানাধীন একটি বাস নোয়াখালী রুটে চলাচল করে। আর সোহেল রানা বাসচালক। ওমর ফারুকের বাড়ি কুমিল্লায়।

খুলশী থানার ওসি প্রণব চৌধুরী দৈনিক আকাশকে বলেন, “বায়েজিদ থানাধীন ধ্বনি পাহাড় এলাকার ১৩-১৪ বছর বয়েসী তিন কিশোরী বাসায় পরিবারের ওপর রাগ করে বেরিয়ে যায় গত ২৯ জুলাই।

“টাইগারপাস এলাকায় ওইদিন রাতে তাদের ঘুরতে দেখে অপরিচিত এক লোক তাদের সাথে কথা বলে ভাব জমায় এবং রাতে থাকার জন্য জায়গার ব্যবস্থা করবে আশ্বস্ত করে। ওই সময়ে মোটর সাইকেলে আসা দুই যুবক কিশোরীদের অটোরিকশায় তুলে খুলশী আবাসিক এলাকার তিন নম্বর রোডের একটি বাড়িতে নিয়ে যায়।

ওসি প্রণব বলেন, “তাদের ওই বাড়িতে নিয়ে গিয়ে দুই যুবক ধর্ষণ করে ভোরবেলা পালিয়ে যায়। সকালে তিন কিশোরী বাসায় ফিরে পরিবারকে ঘটনা জানালে খুলশী থানায় অভিযোগ করা হয়।”

পুলিশ ঘটনা তদন্ত করতে গিয়ে যে বাড়িতে কিশোরীদেরকে ধরষণ করা হয়েছিল, ৩০ জুলাই সেই বাড়ির প্রহরী ওমর ফারুককে গ্রেপ্তার করে। তার মোবাইলের কল রেকর্ডের সূত্র ধরে বাকি দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি জানান, খুলশীর ওই বাড়ির মালিক প্রবাসী হওয়ায় সেখানে প্রহরী ছাড়া কেউ থাকত না। ধর্ষক লিটন আগে ওই বাড়িতে গাড়িচালক ছিলেন। সে সুবাদে ওমর ফারুকের সঙ্গে তার পরিচয়।

গ্রেপ্তার দুই ধর্ষককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড চাওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম

তিন কিশোরী ধর্ষণ: দুই ধর্ষকসহ তিনজন গ্রেপ্তার

আপডেট সময় ০৪:৩৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০