ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতের অংশ জুড়ে নতুন মানচিত্র প্রকাশ ইমরানের, ‘হাস্যকর’ বললো দিল্লি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:   

নেপালের পদাঙ্ক অনুসরণ করে ভারতের বেশ কিছু এলাকা নিজেদের ভূখণ্ড দেখিয়ে পাকিস্তানের যে নতুন মানচিত্র প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। বিষয়টি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তীব্র সমালোচনা করে বলা হয়েছে, ‘‘এই নতুন পাকিস্তানি মানচিত্র আদতে রাজনৈতিক অবাস্তবতা। অর্থহীন। এই হাস্যকর পদক্ষেপের কোনও আইনি বৈধতা নেই। নেই কোনও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাও।’’

মঙ্গলবার সন্ধ্যায় ইসলামাবাদে পাকিস্তানের ওই নতুন মানচিত্র প্রকাশ করেন ইমরান খান। সেই মানচিত্রে জম্মু-কাশ্মীর, লাদাখ ও পশ্চিম গুজরাটের কিছু এলাকাকে পাকিস্তানের ভূখণ্ডে দেখানো হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রকাশ করা সেই নতুন মানচিত্রের সমালোচনা করতে দেরি করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। মঙ্গলবারই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের যে তথাকথিত ‘রাজনৈতিক মানচিত্র’ প্রকাশ করেছেন, তা আমাদের নজরে এসেছে। এই নতুন মানচিত্র আদতে রাজনৈতিক অবাস্তবতা। অর্থহীন। ওই মানচিত্রে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু, কাশ্মীর ও লাদাখ এবং একটি পূর্ণাঙ্গ রাজ্য গুজরাটের পশ্চিম অংশের বেশ কিছু এলাকাকে যেভাবে পাকিস্তানি ভূখণ্ডে দেখানো হয়েছে, তা কখনওই সমর্থন করা যায় না। এই হাস্যকর পদক্ষেপের যেমন কোনও আইনি বৈধতা নেই, তেমনই নেই কোনও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাও।’’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সীমান্ত পার সন্ত্রাসের সমর্থন নিয়ে পাকিস্তান যে উপমহাদেশে আগ্রাসনে বিশ্বাসী, নতুন মানচিত্র প্রকাশের মাধ্যমে শুধুমাত্র সেটাই প্রমাণ করল ইসলামাবাদ।’’

গতকাল নতুন মানচিত্র প্রকাশের অনুষ্ঠানে ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা অবলোপের সিদ্ধান্তেরও কড়া সমালোচনা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ওই ধারা অনুযায়ী জম্মু-কাশ্মীর কিছু বিশেষ সুযোগসুবিধা পেত। গত বছরের অগস্টে প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার ৩৭০ ধারা অবলোপ করে জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে। পাকিস্তানের প্রধানমন্ত্রী গতকাল মোদি সরকারের সেই সিদ্ধান্তকে ‘‘গত বছরের আগস্টে অবৈধ কাজ’’ বলে সমালোচনা করেন।

ইমরান আরও জানান, নতুন মানচিত্রটি পকিস্তানের মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। মানচিত্রটির পিছনে সে দেশের রাজনৈতিক নেতৃত্বের সমর্থন রয়েছে। তিনি বলেন, ‘এখন থেকে এই নতুন মানচিত্রটিই পাকিস্তানের স্কুলের ছাত্র-ছাত্রীদের দেওয়া হবে।’

জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা অবলোপের সিদ্ধান্তের সমালোচনা শুরু থেকেই করে আসছে ইসলামাবাদ। এই ইস্যুতে ভারতকে ‘স‌েন্সর’ করানোর জন্য জাতিসংঘেও চেষ্টার ত্রুটি করেনি পাকিস্তান। কিন্তু আন্তর্জাতিক মঞ্চে ইসলামাবাদের লাগাতার চেষ্টা ফলপ্রসূ হয়নি।

এরপরেই মঙ্গলবার জম্মু-কাশ্মীর, লাদাখ ও পশ্চিম গুজরাটের কিছু এলাকাকে পাকিস্তানের ভূখণ্ডে দেখিয়ে সে দেশের নতুন ‘রাজনৈতিক মানচিত্র’ প্রকাশ করেন প্রধানমন্ত্রী ইমরান খান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভারতের অংশ জুড়ে নতুন মানচিত্র প্রকাশ ইমরানের, ‘হাস্যকর’ বললো দিল্লি

আপডেট সময় ০৪:৩৩:০৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০