ঢাকা ১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

বৈরুত বিস্ফোরণ: সরকারের ব্যর্থতার অভিযোগে এমপির পদত্যাগ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরণে সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পার্লামেন্ট থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির এমপি মারওয়ান হামাদে।

আল-আরাবিয়াহকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, একটি অকার্যকর সরকারের অংশ হিসেবে আমি নিজেকে সম্মানিত বোধ করছি না।

তিনি বলেন, আজ রাতে প্রতিনিধি সভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আমি পূর্ণ স্বাধীন। কারণ আমি সেসব প্রতিষ্ঠানের সদস্য হিসেবে নিজেকে সম্মানিত বোধ করছি না, যেগুলো দেশের বিপর্যয় সম্পূর্ণ পক্ষপাতমূলকভাবে দেখছে। একটি অকার্যকর প্রেসিডেন্ট ও সরকারের অধীন বিশ্বের সামনে দেশ বিপর্যস্ত ও নিঃস্ব হয়ে পড়েছে।

সাবেক সাংবাদিক মারওয়ান হামাদে ২০০৪ সালে একটি গুপ্তহত্যার থেকে প্রাণে বেঁচে ফিরেছেন। তখন গাড়িবোমা বিস্ফোরণে তিনি আহত হলেও তার নিরাপত্তা প্রহরী নিহত হয়েছিলেন। ওয়ালিদ জুম্বালাতের নেতৃত্বাধীন প্রগতিশীল সমাজতান্ত্রিক পার্টির একজন সদস্য এ রাজনীতিবিদ।

রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৭৮ জন নিহত এবং চার হাজারের বেশি মানুষ আহতের ঘটনায় শোক পালন করছে লেবানন।

দেশটিতে বুধবার শুরু হওয়া এ রাষ্ট্রীয় শোক শুক্রবার পর্যন্ত চলবে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

লেবাননের কর্মকর্তারা বলছেন, বিস্ফোরণস্থলের ধ্বংসস্তূপ সরাতে এখনও কাজ করছেন উদ্ধারকর্মীরা। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

পরিস্থিতি পর্যালোচনায় লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বুধবার মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন।

দেশটিতে দুই সপ্তাহের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হতে পারে বলে আভাস দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

লেবানন রেডক্রসের প্রধান জর্জ কেটানি বলেন, আমরা একটি মারাত্মক বিপর্যয়ের প্রত্যক্ষদর্শী হলাম। বৈরুতের সবখানেই এখন আহত আর ক্ষতিগ্রস্ত মানুষ।

পরিস্থিতি সামলাতে সরকার জরুরি ভিত্তিতে ৬ কোটি ৬০ লাখ ডলার ছাড় করতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট।

মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৬টার পর পর ওই বিস্ফোরণে বৈরুত ছাড়াও আশপাশের অনেক শহর কেঁপে ওঠে।

কম্পন অনুভূত হয় ২৪০ কিলোমিটার দূরের দ্বীপরাষ্ট্র সাইপ্রাসেও, সেখানকার বাসিন্দারা এ ঘটনাকে ভূমিকম্প বলে মনে করেছিলেন।

বন্দরের এক বিস্ফোরক দ্রব্যের গুদামে মঙ্গলবারের ওই বিস্ফোরণের সূত্রপাত হয় আগুনের মাধ্যমে; বিস্ফোরণের পর ধোঁয়ার মেঘ কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

প্রেসিডেন্ট মিশেল আউন এক টু্ইটে বলেছেন, কোনো ধরনের নিরাপত্তার ব্যবস্থা না করে দুই হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট বন্দরে মজুদ করে রাখা হয়েছিল, যা কোনোভাবে ‘গ্রহণযোগ্য নয়’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

বৈরুত বিস্ফোরণ: সরকারের ব্যর্থতার অভিযোগে এমপির পদত্যাগ

আপডেট সময় ০১:৪০:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০