ঢাকা ১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

মিসাইলের উপযুক্ত ক্ষুদ্র পারমাণবিক অস্ত্র তৈরি করেছে উত্তর কোরিয়া?

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

আন্তর্জাতিক মহলে উত্তেজনা বাড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করছে উত্তর কোরিয়া। দেশটি ব্যালাস্টিক মিসাইলের ওয়ারহেডে সংযুক্ত করা যায় এমন ছোট আকারের একটি পারমাণবিক ডিভাইস তৈরি করেছে বলে সন্দেহ করা হচ্ছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উপস্থাপিত এক গোপন প্রতিবেদনকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টাস এ তথ্য জানিয়েছে। তবে সন্দেহ প্রকাশকারী দেশগুলোর নাম জানা যায়নি।

জাতিসংঘের নিষেধাজ্ঞা পর্যবেক্ষণকারী বিশেষজ্ঞদের একটি স্বাধীন প্যানেল প্রতিবেদনটি তৈরি করেছে। সোমবার জাতিসংঘের ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদের উত্তর কোরিয়াবিষয়ক নিষেধাজ্ঞা কমিটিতে প্রতিবেদনটি জমা দেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়া সর্বশেষ চালানো ছয়টি পারমাণবিক পরীক্ষার মধ্য দিয়ে একটি ছোট আকারের পারমাণবিক ডিভাইস তৈরি করতে সক্ষম হয়েছে। ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে পিয়ংইয়ং পারমাণবিক পরীক্ষা চালায়নি।

অন্তর্বর্তীকালীন ওই প্রতিবেদনটি হাতে পেয়েছে রয়টার্স। ওই প্রতিবেদনে আরও বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী কোরিয়া পারমাণবিক কর্মসূচি অব্যাহত রেখেছে। অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করছে এবং পরীক্ষামূলকভাবে লাইট ওয়াটার রিঅ্যাক্টর স্থাপন করেছে। সদস্য দেশগুলো মনে করছে, উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র তৈরির কাজ অব্যাহত রেখেছে।’

এ প্রতিবেদনের ব্যাপারে উত্তর কোরিয়ার প্রতিক্রিয়া জানা যায়নি

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

মিসাইলের উপযুক্ত ক্ষুদ্র পারমাণবিক অস্ত্র তৈরি করেছে উত্তর কোরিয়া?

আপডেট সময় ০৫:৫৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০