ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিদেশ ফেরত স্বামীকে খাবারে বিষ দিয়ে হত্যার অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজশাহীর বাগমারায় স্ত্রীর বিরুদ্ধে প্রবাসী স্বামীকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। প্রবাসী স্বামীর পাঠানো টাকা আত্মসাতের জন্য স্ত্রী এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করা হয়। রবিবার (২ আগস্ট) গভীর রাতে এই ঘটনা ঘটে। পরে আজ সোমবার দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত ওই বিদেশ ফেরত ব্যক্তির নাম শাহাদত হোসেন (৪৮)। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার পশ্চিম পাড়া গ্রামের মৃত ওয়াহেদ বকশের ছেলে ও ইরাক প্রবাসী। এ ঘটনায় রাজশাহীর বাগমারা থানা পুলিশ অভিযুক্ত স্ত্রীকে আটক করে ছেড়ে দিয়েছে। এছাড়া অদৃশ্য কারণে হত্যার অভিযোগ আমলে না নিয়ে ইউডি মামলা করেছে। যদিও পুলিশের দাবি তার স্ত্রীকে আটকই করা হয়নি। তাই ছেড়ে দেওয়ারও প্রশ্ন ওঠে না। এই ঘটনার পর তাকে কেবল প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

নিহতের ছোটভাই পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম ও প্রতিবেশীরা জানান, শাহাদত হোসেন দীর্ঘদিন ধরে ইরাকে ছিলেন। গত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে ফিরে তিনি হোম কোয়ারেন্টিনে ছিলেন। এ সময় বিদেশ থেকে পাঠানো টাকার হিসাব নিয়ে স্ত্রী আঙ্গুরি বেগমের (৩৬) সঙ্গে বিরোধ দেখা দেয়। এক পর্যায়ে স্ত্রী তার বাবার বাড়িতে চলে যান। ঈদের দুইদিন আগে তাকে বাড়িতে আবারও ফিরিয়ে আনা হয়।

নিহত শাহাদত হোসেনের ভাইদের অভিযোগ, রবিবার গভীর রাতে স্ত্রী আঙ্গুরি বেগম খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ান। এর কিছুক্ষণ পর রাত সাড়ে ১০টার দিকে তিনি অসুস্থ হয়ে বাড়িতেই মারা যান। পরে পরিবারের সদস্যরা টের পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহত প্রবাসীর স্বজনদের অভিযোগ, বিদেশ থেকে পাঠানো টাকা আত্মসাতের জন্য আঙ্গুরি বেগম তার স্বামীকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হত্যা করেছে। এই বিষয়ে থানায় অভিযোগ দেওয়ার পর পুলিশ আঙ্গুরি বেগমকে আটক করলেও পরে ছেড়ে দেয়। পরে তার ছেলে আনোয়ার হোসেনকে (২৫) থানায় ডেকে এনে তার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে ইউডি মামলা গ্রহণ করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তাদের অভিযোগ পুলিশ হত্যার অভিযোগ প্রথমে আমলে নিলেও পরে অদৃশ্য কারণে নিজেদের অবস্থান পরিবর্তন করে ইউডি মামলা করেছে পুলিশ।

রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, নিহতের স্বজনরা হত্যার অভিযোগ করছেন। তবে প্রাথমিকভাবে মনে হয়েছে শাহাদত হোসেন গ্যাস্ট্রিকেই মারা গেছেন। মারা যাওয়ার আগেই তিনি পেনটনিক্স ট্যাবলেট ও কারমিনা সিরাপ খেয়েছেন। তার স্ত্রীই এমনটাই দাবি করছেন। তাই আপতত ইউডি মামলা করে করে মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে।

তবে মৃতের ময়নাদন্তের রিপোর্টে অন্য কিছু আসলে পরে সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বাগমারা থানার এই পুলিশ কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিদেশ ফেরত স্বামীকে খাবারে বিষ দিয়ে হত্যার অভিযোগ

আপডেট সময় ০৭:১৮:২৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০