ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা দেড় মাসের শিশুকে নিয়েই কারাগারে যুব মহিলা লীগ নেত্রী সিন্ডিকেটের কাছে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার : বাণিজ্যমন্ত্রী এপ্রিলের ২০ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২২২ কোটি ডলার কলেজছাত্র ইকবাল হত্যাকাণ্ডে ৭ জনের মৃত্যুদণ্ড, দুই নারীর কারাদণ্ড কুষ্টিয়ায় সশস্ত্র হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১০ জন গুলিবিদ্ধ বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার চীনের ‘ওয়ান চায়না পলিসি’র প্রতি সমর্থন পুনর্ব্যক্ত ফখরুলের ‘শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে’

আফগানিস্তানে সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস আফগানিস্তানে নতুন সেনা পাঠানোর আদেশ স্বাক্ষর করার কথা জানিয়েছেন। তবে ঠিক কত সেনা পাঠানো হবে সে বিষয়ে কোনো তথ্য দেননি তিনি। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। সম্প্রতি ট্রাম্প অনেক বছর ধরে চলা এই যুদ্ধের দ্রুত ইতি টানার প্রতিশ্রুতি দেন।

সংবাদ সম্মেলনে ম্যাটিস জানান, এ সংক্রান্ত আদেশে আমি স্বাক্ষর করেছি। যদিও এটি পূর্ণাঙ্গ নির্দেশনামা নয়। অন্য ভাবে বলা যায়, আমি কিছু বাহিনী পাঠানোর আদেশে স্বাক্ষর করেছি। কাদেরকে পাঠানো হবে তা এখন ঠিক করা হচ্ছে। অবশ্য আরো ৪ হাজার সেনা পাঠানোর ক্ষমতা ম্যাটিসকে দিয়ে রেখেছেন ট্রাম্প। কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে এমনটাই জানানো হয় রয়টার্সের প্রতিবেদনে।

ট্রাম্প দায়িত্বভার গ্রহণের পর থেকে আফগানিস্তানে নতুন সেনা পাঠানো নিয়ে শীর্ষ কর্মকর্তাদের মতবিরোধের কথা জানিয়েছিল মার্কিন সংবাদমাধ্যমগুলো। তবে এ মাসের শুরুতে আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্রের আরো ক্রিয়াশীল ভূমিকা রাখার প্রস্তাব অনুমোদিত হয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, তালেবান ও অন্যান্য ইসলামপন্থি জঙ্গিদের বিরুদ্ধে চলা এই লড়াইয়ে এখন পর্যন্ত দুই হাজার ৩০০ মার্কিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৭ হাজারের বেশি। দেশটিতে এখনও ১১ হাজারের মতো মার্কিন সেনা আছে বলে জানিয়েছে পেন্টাগন।

Tag :
আপলোডকারীর তথ্য

৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা

আফগানিস্তানে সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৯:৩২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০১৭