ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক মব নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে নির্বাচনে প্রভাব পড়বে: টিআইবি ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লার পাশাপাশি হ্যাঁ-তে ভোট দিতে হবে: সাদিক কায়েম চট্টগ্রাম বন্দরে এবার ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক এবার কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি-চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে বলায় তাদের চান্দি গরম হয়ে গেছে: জামায়াত আমির প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না তারেক রহমান: দুলু প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি চলমান প্রক্রিয়ার অংশ: নিরাপত্তা উপদেষ্টা মঙ্গলবার পবিত্র শবে বরাত তরুণদের সঙ্গে জাইমা রহমানের ‘চায়ের আড্ডা’

সুপ্রিম কোর্টে যাচ্ছে শামিমার ব্রিটেনে ফেরার মামলা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

লন্ডন থেকে সিরিয়ায় পালিয়ে ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেয়া বাংলাদেশি বংশোদ্ভূত শামিমা বেগমের যুক্তরাজ্যে ফেরার মামলা এবার সুপ্রিম কোর্টে যাচ্ছে। নাগরিকত্ব পেতে আইনি লড়াইয়ের জন্য ‘শামিমাকে যুক্তরাজ্যে ফেরার অনুমতি দেওয়া উচিত’ বলে এর আগে আপিল আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে ব্রিটিশ সরকার আপিল করার পর মামলাটি সুপ্রিম কোর্টে যাচ্ছে। খবর বিবিসির।

আইএস বধূ শামিমার যুক্তরাজ্যে ফেরার মামলাটি সুপ্রিম কোর্টই নিষ্পত্তি করতে পারে বলে এটি সর্বোচ্চ আদালতে নেয়ার অনুমতি পেয়েছে ব্রিটিশ সরকার। এ বিষয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় সন্তোষ প্রকাশ করলেও কবে থেকে শুনানি শুরু হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

এর আগে গত ১৬ জুলাই শামিমার যুক্তরাজ্যে ফেরার পক্ষে রায় দিয়েছিল লন্ডনের আপিল আদালত। সেই রায়ে বলা হয়েছিল, শামিমাকে সুষ্ঠু শুনানি থেকে বঞ্চিত করা হয়েছে, কারণ যুক্তরাজ্যে ফিরতে না দিলে সিরিয়ার শরণার্থী শিবিরে থাকা অবস্থায় তার পক্ষে এই আইনি লড়াই চালানো সম্ভব নয়।

তবে আপিল আদালতে রায়ে হতাশা প্রকাশ করেছিল ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রণালয়। তারা তাৎক্ষণিকভাবে জানিয়েছিল যে এই রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি চাওয়া হবে। শেষ পর্যন্ত সেটিই করতে যাচ্ছে তারা।

উল্লেখ্য, ২০১৫ সালের ফেব্রুয়ারিতে মাত্র ১৫ বছর বয়সে আরও দুই ব্রিটিশ কিশোরীর সঙ্গে যুক্তরাজ্য ছেড়েছিলেন শামিমা। সেখানে আইএস সদস্যকে বিয়েই করেছিলেন তিনি। এরপর আইএস উৎখাত অভিযানের সময় তার ঠাঁই হয় শরণার্থী শিবিরে। সেখানে একটি সন্তানের জন্ম দেন তিনি। দেশে ফিরতে চাইলে নিরাপত্তার কারণ দেখিয়ে তার ব্রিটেনের নাগরিকত্ব বাতিল করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়,দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি আর চলবেনা: মামুনুল হক

সুপ্রিম কোর্টে যাচ্ছে শামিমার ব্রিটেনে ফেরার মামলা

আপডেট সময় ০২:১৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০