ঢাকা ১২:২৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রে আকাশে দুই বিমানের সংঘর্ষ, সব আরোহী নিহত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

মাঝ আকাশে দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষ ঘটল। চোখের পলকেই বিস্ফোরণ। বিমান দুটি টুকরো টুকরো হয়ে পড়ল সড়কে। নিহত হলেন দুই বিমানের আরোহীদের সবাই।

মর্মান্তিক এই বিমান দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের সর্ববৃহৎ শহর অ্যানচোরেজের আকাশে।

আলাস্কার সরকারি কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্স জানায়,শুক্রবার বিমান দুটি সোলদোতনা নামক বিমানবন্দরের পাশে বিধ্বস্ত হয়ে একটি মহাসড়কে পড়ে। পরে নিরাপত্তা শঙ্কার কারণে কিছু সময়ের জন্য ওই সড়ক বন্ধ করে দেয়া হয়। দুর্ঘটনাকবলিত বিমান দুটির একটি একাই চালাচ্ছিলেন আলাস্কা রাজ্য সরকারের স্থানীয় আইনপ্রণেতা (স্টেট রিপ্রেজেন্টেটিভ) গ্যারি নপ।অপরটিতে একজন পাইলট ও একজন গাইডসহ ছিলেন সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্য থেকে চারজন পর্যটক।

আলাস্কা স্ট্রেট ট্রুপারস এক লিখিত বিবৃতিতে জানিয়েছে, দুই বিমানের সাত আরোহীর মধ্যে ছয়জন মারা যান ঘটনাস্থলেই। অপরজন হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান।

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড যৌথভাবে ওই বিমান দুর্ঘটনার বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রে আকাশে দুই বিমানের সংঘর্ষ, সব আরোহী নিহত

আপডেট সময় ০৩:৫৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০