ঢাকা ১০:২৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

যানজটে ঈদে বাড়ি ফেরা মানুষের দুর্ভোগ চরমে

আকাশ জাতীয় ডেস্ক: 

রাত পোহালেই ঈদ। একদিনে আগে নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ। বিপুল পরিমাণ মানুষের ঈদযাত্রা মহাসড়কে সৃষ্টি করেছে যানজটের। সড়কে গাড়ি যেন চলছে হেঁটে হেঁটে।

শুক্রবার দুপুর পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গি থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার দীর্ঘ যানজটের চিত্র দেখা গেছে। এছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাড়কের চিত্রও একই। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো যাত্রীরা। এদিকে যানজট নিরসনে কাজ করছে পুলিশ। একই সঙ্গে মানুষের জানমালের নিরাপত্তার দিকটিও দেখতে হচ্ছে পুলিশকে।

ধারণা করা হচ্ছে আজ বিকাল লাগাদ যাত্রীদের ভিড় আরও কিছুটা বাড়তে পারে। ফলে যানজটও আরও দীর্ঘ হওয়ার সম্ভাবনা রয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঈদে ঘরে ফেরা মানুষের চাপ এবং সড়কের ধারণ ক্ষমতার অতিরিক্ত যান চলাচল করায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন অত্যন্ত ধীরগতিতে চলছে। চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস মোড়সহ মহাসড়কের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে থেমে থেমে গাড়ি চলছে। শেষ মুহূর্তে বাসে জায়গা না পেয়ে অনেক যাত্রী ট্রাকসহ বিভিন্ন বাহনে চড়ে গন্তব্য ছুটছেন।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, বোর্ডবাজার, চান্দনা চৌরাস্তা, রাজেন্দ্রপুর, মাস্টারবাড়ি, মাওনা চৌরাস্তা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি, কালিয়াকৈর, চান্দরা বাস স্টপেজে ঈদে ঘরমুখী মানুষের ভিড় রয়েছে। কোথাও কোথাও হেঁটে চলছে গাড়ি।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দীর্ঘক্ষণ যানজটে থাকা পরিবহন চালকরা জানান, শুক্রবার সকাল ৯টা থেকে যানজটের আধিক্য বেড়েছে। এক ঘণ্টার রাস্তা তাদের যেতে হচ্ছে ৩ ঘন্টায়।

গাজীপুরের কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান জানান, যানজট নিরসনে পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছে। ঈদ উপলক্ষে যানবাহন ও যাত্রীর সংখ্যা বেশি থাকায় যানজটের মাত্রা বেড়েছে।

গাজীপুরের হাইওয়ে পুলিশ সুপার (এসপি) আলী আহম্মদ খান বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে। কোথাও দীর্ঘ যানজট নেই। ঈদে ঘরমুখো মানুষের যানজটের বিড়ম্বনা যেন না হয় সে ব্যাপারে হাইওয়ে পুলিশ সকল রকম ব্যবস্থা নিয়েছে। আশা করছি ঈদ এবং এর পরবর্তী সময় দুর্ঘটনা ছাড়া এ সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

যানজটে ঈদে বাড়ি ফেরা মানুষের দুর্ভোগ চরমে

আপডেট সময় ০৫:৪৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০