ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ধ্বংসস্তূপের নিচে ৩২ ঘণ্টার বিভীষিকা, যেভাবে বেঁচে ফিরল ১২ বছরের কিশোরী ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

টাঙ্গাইলে বোমা হামলার ওয়ারেন্টভুক্ত জেমবি সদস্য গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক: 

টাঙ্গাইলের কালিহাতীতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির এক জেল ফেরত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে তার নিজ বাডি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জেএমবি সদস্য উপজেলার বল্লা গ্রামের মৃত সুলতানের ছেলে জিয়ারুল ইসলাম ওরফে ওবায়দা (৩৭)।

কালিহাতী থানার ওসি হাসান আল মামুন ইসলাম বলেন, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বোমা হামলার অন্যতম দুর্ধর্ষ জেএমবি সদস্য জিয়ারুলকে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বল্লা পূর্বপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বোমা ও বিস্ফোরক আইনে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ওসি আরও বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। সে ২০০৫ সাল থেকে জেল খেটে কিছু দিন আগে বের হয়ে আসে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম

টাঙ্গাইলে বোমা হামলার ওয়ারেন্টভুক্ত জেমবি সদস্য গ্রেফতার

আপডেট সময় ০৪:২৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০