ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প মেট্রোরেলসহ গণপরিবহনে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-জাপান মিরপুর কলেজের দেয়াল ধসে নিহত ২, আহত ৬ ট্রাম্পের স্ত্রীকে বিষ প্রয়োগে হত্যার পরিকল্পনা, নিশানায় ছেলেও স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা চাপে পড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করবে শুভেন্দু সরকার

এফডিসিতে পাঁচ গরু কোরবানি দিচ্ছেন পরীমনি

আকাশ বিনোদন ডেস্ক :

নিজের পরিবারের পাশাপাশি এফডিসিকেও নিজের আরেকটি পরিবার ভাবেন এ সময়ের জনপ্রিয় নায়িকা পরীমনি। তাই দ্বিতীয় পরিবারের সদস্যদের সঙ্গে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিতে বিগত কয়েক বছর ধরে এফডিসিতে কোরবানি দিয়ে আসছেন এ নায়িকা।

ব্যতিক্রম হচ্ছে না এবারও। করোনা পরিস্থিতিতে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিল্পী ও কলাকুশলীদের কথা মাথায় রেখে এবার এফডিসিতে ৫টি গরু কোরবানি দেবেন তিনি।

পরীমণি বলেন,’ গত কয়েক বছর ধরেই এফডিসিতে কোরবানি দিয়ে আসছি। এবার মহামারী করোনাভাইরাসের কারণে কোরবানি নিয়ে এবার একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।তবে, সকল নির্দেশনা ও পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনেই এ বছর ৫টি গরু কোরবানি দেব।’

সবার কাছে দোয়া চেয়ে পরীমনি বলেন, ‘এফডিসিতে কোরবানি দেওয়ার রীতি আমি আজীবন চালিয়ে যেতে চাই। যতদিন সামর্থ্য থাকবে, ততদিন এফডিসিতে কোরবানি দেব। আমার সামর্থ্য থাকতে ঈদের দিনে পরিবারের কেউ না খেয়ে থাকবে না ইনশাআল্লাহ্।’

উল্লেখ্য,২০১৬ সাল থেকে এফডিসিতে কোরবানি দেওয়া শুরু করেন পরীমনি।প্রথম বছর একটি গরু কোরবানি দিলেও পরের বছর দুইটি এবং তার পরের বছর তিনটি গরু কোরবানি দেন তিনি।

সর্বশেষ ২০১৯ সালে চারটি গরু কোরবানি করেন এবং কোরবানির মাংস নিজে দাঁড়িয়ে অসচ্ছল শিল্পী ও কলাকুশলীদের হাতে তুলে দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

এফডিসিতে পাঁচ গরু কোরবানি দিচ্ছেন পরীমনি

আপডেট সময় ১১:০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০