ঢাকা ১২:২৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতের মাটিতে অবতরণ করল ভয়ঙ্কর যুদ্ধবিমান ‘রাফাল’, ওয়াটার স্যালুট

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ভারতের মাটিতে অবতরণ করল বহুল আকাঙ্ক্ষিত ফ্রান্সের তৈরি ভয়ঙ্কর যুদ্ধবিমান রাফাল। চূড়ান্ত সতর্কতার মধ্যে নির্ধারিত সময়ে হরিয়ানার অম্বালা বিমান ঘাঁটিতে অবতরণ করে ৫টি রাফাল যুদ্ধবিমান।

আম্বালা বিমান ঘাঁটিতে পৌঁছতেই তাদের ‘ওয়াটার স্যালুট’ জানানো হয়। ভারতীয় বিমানবাহিনী প্রধান আর কে এস ভাদুরিয়ার উপস্থিতিতেই এই অনুষ্ঠান হয়।

বুধবার দুপুর ১২টা নাগাদ ভারতীয় আকাশসীমায় প্রবেশ করে পাঁচটি রাফাল যুদ্ধবিমান। তারপর আরব সাগরে মোতায়েন যুদ্ধজাহাজ আইএনএস কলকাতার সঙ্গে কথোপকথন হয় রাফাল পাইলটদের। তাতে আইএনএস কলকাতার পক্ষ থেকে বলা হয়, ‘গরিমার সঙ্গে আকাশ ছুঁয়ে ফেলুন। অবতরণের জন্য শুভেচ্ছা।’

প্রত্যুত্তরে রাফালের পাইলট বলেন, ‘ডেল্টা ৬৩, শুভকামনা এবং শুভ শিকার। প্রতিরক্ষামন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকেও জানানো হয় স্যালুট। এক টুইট বার্তায় জানানো হয় যে, ‘ভারতের আকাশসীমায় প্রবেশ করেছে পাখিরা। আম্বালায় অবতরণের জন্য শুভেচ্ছা।’

এর কিছুক্ষণ পরেই আম্বালা এয়ারবেসে অবতরণ করে ভারতীয়দের বহুল আকাঙ্ক্ষিত এই যুদ্ধবিমানগুলো।

দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার পরে ভারতের কাছে এল বহুল প্রতীক্ষিত রাফাল। ৭,৩৬৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই ফাইটার জেটগুলো এসে পৌঁছেছে। ৩৬টি সুপারসোনিক ওমনিরোল কমব্যাট এয়ারক্রাফটের মধ্যে এই ৫টি ফাইটার জেট প্রথম পর্যায়ে পাঠানো হচ্ছে। এখনো পর্যন্ত ১২ জন ভারতীয় বিমানবাহিনীর পাইলট রাফাল চালানোর প্রশিক্ষণ নিয়েছেন।

ভারত ও ফ্রান্সের চুক্তি অনুসারে মোট ৩৬টি রাফাল ফাইটার জেট হাতে পাবে ভারত। ফলে ৩৬জন পাইলটকে রাফাল চালানোর প্রশিক্ষণ নিতে হবে। এর মধ্য়ে বেশিরভাগ পাইলটকেই ফ্রান্সে গিয়ে প্রশিক্ষণ নিতে হবে বলে জানা গেছে।

ফ্রান্স থেকে আসা পাঁচটি যুদ্ধবিমান পুরো সমরাস্ত্রে ঠাসা বলে জানা গেছে। অর্থাৎ অত্যাধুনিক মিসাইল আগে থেকেই লাগানো আছে। প্রায় ১৫০ কিমি দূরে থাকা যে কোনো শত্রু যুদ্ধবিমানকে মুহূর্তে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে এই মিসাইলগুলো। ভারত-চীন সংঘাতের পরিস্থিতিতে পুরোপুরি যুদ্ধের জন্যে প্রস্তুত করেই ফ্রান্স থেকে রাফালগুলো পাঠানো হয়েছে। সূত্র : কলকাতা ২৪, টাইমস অব ইন্ডিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভারতের মাটিতে অবতরণ করল ভয়ঙ্কর যুদ্ধবিমান ‘রাফাল’, ওয়াটার স্যালুট

আপডেট সময় ০৯:১৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০