ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীসহ ১১ জন গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও চোরাই চক্রের ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ৬২ পিছ ইয়াবা ট্যাবলেট ও চোরাইকৃত একটি ব্যাটারী চালিত ইজিবাইক উদ্ধার করা হয়। এ ঘটনায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুল ফারুক জানান, সোমবার গভীর রাতে এসআই মোঃ আমিনুল ইসলাম ও সাদ্দাম হোসেনের নেতৃত্বে ঢাকা-টচ্রগ্রাম মহাসড়কের শিমরাইল ট্রাক টার্মিনাল এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে রিপন (২৭), রোমান (২৭), সাগর (২১) ও নুর মোহাম্মদ (২০)সহ ৪ জনকে গ্রেফতার করে। এসময় তাদের দেহ তল্লাশী করে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ২টি দেশীয় তৈরী ছোড়া ও ২টি লোহার রড উদ্ধার করা হয়। অপর দিকে এসআই সুজন রঞ্জন তালুকদারের নেতৃত্বে অপর একটি দল জেলার ফতুল্লা থানার নরসিংপুর এলাকায় অভিযান চালিয়ে চোরাইকৃত একটি ব্যাটারী চালিত ইজিবাইক উদ্ধার করে। এসময় ইজিবাইক চুরির সাথে এবং চোরাইকৃত ইজিবাইক ক্রয় ও বিক্রয়ের অভিযোগে বাবু (৪৩), আরিফ হোসেন (৩২), শাজাহান (৪৬), রিপন (৩৫), কামাল হোসেন (২৫) ও সবুজ (২৭) সহ ৬ জনকে গ্রেফতার করা হয়। অন্যদিকে মঙ্গলবার দুপুরে এসআই কাজল চন্দ্র মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা-টচ্রগ্রাম মহাসড়কের মাদানীনগর কুয়েত প্লাজার সামনে থেকে ৬২ পিস ইয়াবা ট্যাবলেটসহ রায়হান (২৮) নামে একজনকে গ্রেফতার করে।

এ ঘটনায় থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীসহ ১১ জন গ্রেফতার

আপডেট সময় ০৬:৩৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০