ঢাকা ১২:১০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চীনের সাংহাইয়ের কাছে চক্কর কাটছে মার্কিন যুদ্ধবিমান, চিন্তিত বেইজিং!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

করোনার তাণ্ডবের মধ্যেই যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে দক্ষিণ চীন সাগর এলাকায়। দূতাবাস বন্ধ করা নিয়ে উত্তেজনার মধ্যেই এবার চীনের আকাশসীমার কাছে ঘুরতে দেখা গেল মার্কিন যুদ্ধবিমানকে।

বিষয়টিকে কেন্দ্র করে বেইজিংয়ের অন্দরমহলে উত্তেজনা তৈরি হলেও এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি শি জিনপিং প্রশাসন।

জানা গেছে, বেশ কিছুদিন ধরেই দক্ষিণ চীন সাগরের কাছে অবস্থিত গুয়াংজং এলাকার লেউঝউ উপদ্বীপে সামরিক মহড়া চালাচ্ছে চীন। এর মধ্যেই রবিবার রাতে সাংহাইয়ের কাছে অবস্থিত ওই এলাকার ১০০ কিলোমিটারের মধ্যে চক্কর কেটে যায় দুটি মার্কিন যুদ্ধবিমান।
এর মধ্যে একটি আবার সাংহাই থেকে ৭৬ কিলোমিটার দূরে ছিল বলেও জানা গেছে। এই ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। যদিও বেইজিংয়ের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

আরও জানা গেছে, ওই দুটি মার্কিন যুদ্ধবিমানের মধ্যে একটি পি ৮ এ (পসেইডন) অ্যান্টি সাবমেরিন বিমান। অন্যটি ইপি-৩ ই যুদ্ধবিমান। দুটিতে মিসাইল ধ্বংসকারী আধুনিক অস্ত্রও ছিল। এই নিয়ে মোট ১২ দিন চীনের সামরিক মহড়া চলার জায়গার কাছ দিয়ে চক্কর কাটতে দেখা গেল মার্কিন যুদ্ধবিমানকে।

চীন কী করছে তা দেখার জন্য আমেরিকা এভাবে নজরদারি চালাচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক যুদ্ধ বিশেষজ্ঞরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চীনের সাংহাইয়ের কাছে চক্কর কাটছে মার্কিন যুদ্ধবিমান, চিন্তিত বেইজিং!

আপডেট সময় ০৬:২৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০