ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৫ দিন পর ঢাবি ছাত্র ও তার ভাইকে ছেড়ে দিচ্ছে পুলিশ

আকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারে গ্রামের বাড়ি থেকে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে তুলে নেয়ার পাঁচদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রেদওয়ান ফরহাদ ও তার বড় ভাই রাশেদ খান মেননকে ছেড়ে দেয়া হচ্ছে।

মহেশখালী থানার ওসি দিদারুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ‘আপাতত জঙ্গি সংশ্লিষ্টতার কোনো অভিযোগ না পাওয়ায় তাদের ছেড়ে দেয়া হচ্ছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের মাস্টার্সের ছাত্র রেদওয়ান ফরহাদকে শুক্রবার বিকালে ইউনুশখালী গ্রাম থেকে এবং আগের দিন বিকালে তার বড় ভাই রাশেদ খান মেননকে স্থানীয় বাজার থেকে কয়েকজন ব্যক্তি ডিবি পরিচয়ে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন স্বজনরা।

মহেশখালীর কালারমার ছড়া ইউনিয়নের ইউনুশখালী গ্রামের এ ঘটনার পর তিনদিন পার হলেও দুই ভাইয়ের সন্ধান পাচ্ছিল না পরিবার। থানায় যোগাযোগ করলে তাদের আটকের বিষয়টি অস্বীকার করে জিডিও নেয়নি পুলিশ।

পরে সোমবার দুপুরে জেলা পুলিশের নির্ভরযোগ্য একটি সূত্র দুই ভাইয়ের আটকের বিষয়টি নিশ্চিত করে।

সূত্রটি জানায়, জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে রেদওয়ান ও তার ভাইকে আটক করা হয়েছে। আটকের পর প্রথমে মহেশখালী থানায় নেয়া হয়। সেখান থেকে কক্সবাজার ও পরে ঢাকায় পুলিশ সদর দফতরে পাঠানো হয়। টানা দুদিন জিজ্ঞাসাবাদ শেষে গতকাল তাদেরকে কক্সবাজার জেলা পুলিশের কাছে ফেরত পাঠানো হয়।

ওসি দিদারুল ফেরদৌস বলেন, ‘দুই ভাইকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আপাতত জঙ্গি সংশ্লিষ্টতার কোনো অভিযোগ পাওয়া যায়নি। দুই ভাইকে বাড়িতে আনার জন্য কক্সবাজার রওনা দিয়েছে তার পরিবার।’

এ বিষয়ে রেদওয়ান ফরহাদের ভাই মাইনুদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘দুই ভাইকে আনার জন্য আমরা কক্সবাজার রওনা হয়েছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৫ দিন পর ঢাবি ছাত্র ও তার ভাইকে ছেড়ে দিচ্ছে পুলিশ

আপডেট সময় ০৪:৪৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০