ঢাকা ১২:১০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফের ডিজিটাল স্ট্রাইক ভারতের, নিষিদ্ধের তালিকায় পাবজিসহ ৪৭ চীনা অ্যাপ!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

চীনের বিরুদ্ধে আবারও ‘ডিজিটাল স্ট্রাইক’ শুরু করেছে ভারত। আরও ৪৭টি চীনা অ্যাপ নিষিদ্ধ করা হচ্ছে বলে জানা গেছে। দেশটির সরকারের যুক্তি, আগে নিষিদ্ধ হওয়া একাধিক অ্যাপের ক্লোন অ্যাপ এখনও রয়েছে। ফলে এ দফার নিষেধাজ্ঞায় ওই ধরনের অ্যাপগুলিকেই সাধারণত টার্গেট করা হয়েছে। পাবজি (প্লেয়ার আননোন’স ব্যাটলগ্রাউন্ডস)-র মতো জনপ্রিয় অনলাইন গেমিং অ্যাপও নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে। খবর আনন্দবাজার পত্রিকার।

গত ২৯ জুন টিকটক, ইউসি ব্রাউজার, শেয়ার-ইট, উই-চ্যাট, ক্যামস্ক্যানারের মতো ৫৯টি জনপ্রিয় চীনা অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারতের কেন্দ্রীয় সরকার। সে সময় দেশটির তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ দাবি করেছিলেন, ভারতের সুরক্ষা, সংহতি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা এবং এ দেশের সাধারণ মানুষের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতেই আইনের ৬৯ক ধারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে সময় লাদাখ সীমান্তে চীন এবং ভারতের মধ্যে সংঘাত ঘিরে উত্তেজনার আবহ ছিল তুঙ্গে।

গত এক মাসে ভারত-চীন সীমান্ত সংঘাত খানিকটা থিতু হয়েছে। এই পরিস্থিতিতে চীনের বিরুদ্ধে ফের ‘ডিজিটাল স্ট্রাইক’ হানতে চলেছে মোদি সরকার।

দেশটির সরকারি একটি সূত্রের মতে, স্ক্যানারে রয়েছে অন্তত ২৫০টি চীনা অ্যাপ। এর মধ্যে রয়েছে চীনা ব্যবসায়ী জ্যাক মা-র সংস্থা আলিবাবা-র সঙ্গে সংযুক্ত একাধিক অ্যাপও। সেই নিষেধের আওতায় পড়তে পারে বিশ্বের অন্যতম বৃহৎ গেমিং সংস্থা টেনসেন্টের তৈরি করা জনপ্রিয় অনলাইন গেম পাবজি-ও।

পাবজি ছাড়াও আরও কয়েকটি চীনা গেমিং অ্যাপ নিষিদ্ধ করা হতে পারে বলে জানা গেছে। ওই সব অ্যাপ সংস্থাগুলির বিরুদ্ধে অভিযোগ, তারা গ্রাহকদের ব্যক্তিগত তথ্য বিভিন্ন চীনা সংস্থার কাছে পাচার করে দিচ্ছে। এর আগেও এই একই পদক্ষেপ নিয়েছিল কেন্দ্রীয় সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফের ডিজিটাল স্ট্রাইক ভারতের, নিষিদ্ধের তালিকায় পাবজিসহ ৪৭ চীনা অ্যাপ!

আপডেট সময় ০৫:১০:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০