ঢাকা ১২:১০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাতারে ঈদুল আজহার নামাজ আদায়ের অনুমতি দিল সরকার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

কাতারে করোনাভাইরাস মহামারীতে কঠোর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে অর্থনীতির চাকা সচল করতে ধাপে ধাপে সবকিছু খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এরই অংশ হিসেবে ২৮ জুলাই শর্ত সাপেক্ষে শপিংমল, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ, বিনোদন কেন্দ্র, জিম, সুইমিং পুল, হোটেল, সেলুনসহ বেশ কিছু প্রতিষ্ঠান চালু করার সময় সূচি নির্ধারণ করা হয়েছে।

১ আগস্ট তৃতীয় ধাপে খুলে দেওয়ার কথা থাকলেও এর তিন দিন আগে ২৮ জুলাই সময় নির্ধারণ করা হয়েছে। ২৬ জুলাই রবিবার সন্ধ্যায় কাতার মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করতে কিছু মসজিদ ও ঈদগাহ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, মুসল্লিরা দেড় মিটার সামাজিক দূরত্ব বজায় রাখবে। ৬০ বছরের বেশী বয়সী ও শিশু এবং যাদের দীর্ঘমেয়াদি রোগ রয়েছে তাদেরকে ঘরে ঈদের নামাজ আদায়ের পরামর্শ দেয়া হয়েছে।

স্বাস্থ্য বিধি মানা ও সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়ে সংবাদ সম্মেলনে আরও বলা হয়েছে, কাতারে সব শপিংমল ধারণক্ষমতার অর্ধেক ব্যবহার করে খোলা রাখা যাবে। তবে ১২ বছরের কম বয়সীরা মলে প্রবেশ করতে পারবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কাতারে ঈদুল আজহার নামাজ আদায়ের অনুমতি দিল সরকার

আপডেট সময় ০৫:০০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০