ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফটোকপির দোকানে মিলছে করোনাভাইরাসের জাল সনদ!

আকাশ জাতীয় ডেস্ক: 

কুমিল্লার চান্দিনায় একটি কম্পিউটার দোকানে করোনাভাইরাসের জাল সনদ তৈরির অভিযোগে মোর্সেদ আলম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১১।

রবিবার দুপুরে চান্দিনা মধ্য বাজারের বিছমিল্লাহ এন্টারপ্রাইজ নামে এক কম্পিউটার দোকান থেকে তাকে আটক করা হয়।

আটক মোরশেদ আলম কুমিল্লার দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের জাফরাবাদ গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
কুমিল্লা র‌্যাব-১১ কোম্পানি কমান্ডার মেজর সাকিব বিষয়টি নিশ্চিত করেন।

প্রতারণার কাজে ব্যবহৃত ১টি সিপিইউ, ১টি মনিটর, ১টি কালার প্রিন্টার, ১টি কী-বোর্ড, ১টি মাউস, ১ টি স্ক্যানার, ১টি মডেম, ১টি পেন ড্রাইভ, ৩ টি মোবাইল, ২টি করোনাভাইরাস সার্টিফিকেটসহ বিভিন্ন ধরনের জাল সার্টিফিকেট, ভুয়া জাতীয় পরিচয়পত্র ও প্রতারণার মাধ্যমে নগদ অর্থ উদ্ধার করা হয়।

জানা যায়, শুরুর পর থেকে করোনাভাইরাস নেগেটিভ, আবার কারো পজেটিভ এমন ভুয়া রিপোর্ট তৈরি করে চলছিল ওই কম্পিউটার দোকান মালিক। এছাড়া বিভিন্ন বোর্ড পরীক্ষার জাল সার্টিফিকেট, টেস্টিমনিয়াল, জাতীয় পরিচয়পত্র, সীলমোহর তৈরির নামে প্রতারণা করার অভিযোগে তাকে আটক করে র‌্যাব-১১।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফটোকপির দোকানে মিলছে করোনাভাইরাসের জাল সনদ!

আপডেট সময় ০৯:২৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০