ঢাকা ০৯:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভিটামিন সি পেতে যেসব ফল খাবেন

আকাশ নিউজ ডেস্ক: 

করোনাভাইরাসের সংক্রমণ রোধে শরীরে বাড়াতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খেতে হবে ভিটামিন সি জাতীয় ফল। এ ছাড়া কাটাছেঁড়া বা শল্যচিকিৎসার পর দ্রুত ঘা শুকাতে চিকিৎসকরা বেশি করে ভিটামিন সি খেতে বলেন।

ভিটামিন সির ভালো উৎস হলো– টকজাতীয় বিভিন্ন ধরনের ফল।

গবেষকরা বলেন, একজন পূর্ণবয়স্ক নারীর প্রতিদিন ৭৫ মিলিগ্রাম ও পূর্ণবয়স্ক পুরুষের ৯০ মিলিগ্রাম ভিটামিন সি খাওয়া উচিত।

এ ছাড়া গরমের এই সময়ে শরীরের পানির ঘাটতি হলে নিম্নরক্তচাপের সমস্যা দেখা দেয়। তাই শরীরের চাহিদামাফিক পানি পান করতে হবে। এ ছাড়া ডাবের পানি ও বিভিন্ন ফলের শরবত খেতে পারেন।

তবে আমরা অনেকেই জানি না যে, কোন ফলে কতটুকু ভিটামিন সি পাওয়া যায়।

জেনে নিন কোন ফলে কতটুকু ভিটামিন সি-

কমলা :

একটা কমলায় প্রায় ৭০ মিলিগ্রাম ভিটামিন সি রয়েছে। এই ফল ভিটামিন সির চমৎকার উৎস। কমলার মতো অন্যান্য ফল, যেমন মাল্টা বা জাম্বুরায়ও ভিটামিন সি অনেক। ১০০ গ্রাম মাল্টায় আছে ৩২ মিলিগ্রাম এবং ১০০ গ্রাম জাম্বুরায় আছে ৬১ মিলিগ্রাম ভিটামিন সি।

পেঁপে :

ভিটামিন সি পেতে খেতে পারেন সহজলভ্য ফল পেঁপে, যা সারাবছরই বাজারে কিনতে পাওয়া যায়। পাকা পেঁপেতেও আছে বেশ ভালো পরিমাণে ভিটামিন সি। প্রতি ১০০ গ্রাম পেঁপেতে ৬০ মিলিগ্রামের মতো ভিটামিন সি পাবেন।

পেয়ারা :

বর্ষার এই সময়ে বাজারে পাবেন পেয়ারা। ভিটামিন সি সমৃদ্ধ এই ফলে পাবেন (৫৫ গ্রাম ওজনের) ১২৫ মিলিগ্রাম ভিটামিন সি।

আনারস :

আনারস এমন একটি ফল, যা সারাবছরই পাওয়া যায়। জ্বর, সর্দি-কাশি সারাতে খেতে পারেন এই ফল। আনারসের প্রতি ১০০ গ্রাম পরিমাণে ভিটামিন সির পরিমাণ ৪৭ মিলিগ্রামের মতো।

লেবু :

দেশি সবুজ লেবুতেও ভিটামিন সি অনেক। ১০০ গ্রাম লেবুতে ৫৩ মিলিগ্রাম ভিটামিন সি পাবেন।

লেখক: তামান্না চৌধুরী, পুষ্টিবিদ এভার কেয়ার হাসপাতালের (অ্যাপোলো)।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভিটামিন সি পেতে যেসব ফল খাবেন

আপডেট সময় ১১:৪৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০