ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

৬,৫০০ পাকিস্তানি জঙ্গি রয়েছে আফগানিস্তানে: জাতিসংঘ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানের মাটিতে এই মুহূর্তে ৬০০০ থেকে ৬,৫০০ পাকিস্তানি জঙ্গি রয়েছে বলে জাতিসংঘের এক রিপোর্টে দাবি করা হয়েছে। এই পাকিস্তানি জঙ্গিদের অধিকাংশই তেহরিক-ই তালিবান পাকিস্তানের সদস্য।

জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের ওই রিপোর্টে আরও বলা হয়, এটা দু’টি দেশের জন্যই হুমকির কারণ। জাতিসংঘের অ্যানালাইটিকাল সাপোর্ট অ্যান্ড স্যাংশন মনিটরিং টিমের এটি ২৬ তম রিপোর্ট। ইসলামিক স্টেট (আইএস), আল-কায়েদা বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনের উপর নজর রেখে এই রিপোর্ট তৈরি করা হয়। সূত্রের খবর, জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের ১২৬৭ মনিটরিং কমিটির জমা দেওয়া রিপোর্টে কাটাছেঁড়া করে, তার ভিত্তিতে এই রিপোর্টটি তৈরি হয়েছে।

রিপোর্টে উল্লেখ করা হয়, আফগানিস্তানের মাটিতে সব থেকে বেশি সংখ্যক যে জঙ্গিদলের উপস্থিতি রয়েছে, তারা তেহরিক-ই তালিবান পাকিস্তান। পাকিস্তানের একাধিক বড়া নাশকতার দায় নেয় এই তেহরিক-ই তালিবান পাকিস্তান । রয়েছে জামাত-উল-আহার এবং লস্কর-ই-ইসলাম।
জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, তেহরিক-ই তালিবান পাকিস্তানের অনেক প্রাক্তন সদস্যই এখন ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড লেভান্ত-খোরাসানে যোগ দিয়েছে। এ সংগঠনটি চাইছে বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে ছিটিয়ে জঙ্গি সংগঠনগুলিকে এক ছাতার তলায় নিয়ে আসতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

৬,৫০০ পাকিস্তানি জঙ্গি রয়েছে আফগানিস্তানে: জাতিসংঘ

আপডেট সময় ০৪:০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০