ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক হুইলচেয়ারে বসে দীপু মনিকে দেখতে ট্রাইব্যুনালে এলেন স্বামী বৈষম্যবিরোধী ছাত্রনেতার মাদক সেবনের ছবি ভাইরাল এটা আমি-ডামির সরকার না, কাদেরকে নিশ্চিহ্ন করতে চান: সংসদে টুকু হিজবুল্লাহর কর্মকাণ্ডে ‘অর্থহীন’ হয়ে পড়ছে যুদ্ধবিরতি, দাবি নেতানিয়াহুর শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক তেহরান: ট্রাম্প আমার বাবাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়, সে কারণেই আমি আজ সংসদে ১৮ মাস যে আরামে ছিলেন, সে আরাম এখন হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ জামায়াতের এমপিকে মসজিদে হত্যাচেষ্টা, সংসদে চাইলেন নিরাপত্তা

করোনায় মৃত ব্যক্তির ভাঙা কবর সংস্কার করল ‘হ্যালো ছাত্রলীগ’

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় করোনাভাইরাসে মৃত ব্যক্তির কবর সংস্কার করল হ্যালো ছাত্রলীগ।

শুক্র ও শনিবার টানা দুদিন কাজ করে করোনায় মৃত ব্যক্তিসহ আশপাশের ভাঙা কবরগুলো সংস্কার করা হয়।

জানা যায়, উপজেলার শাকতলা গ্রামের প্রফেসর ফরহাদ উদ্দিন ভূইয়ার ছেলে আরিফ ভূইয়া গত মাসে করোনায় আক্রান্ত হয়ে মারা যান। সে সময় স্থানীয়রা তাকে দাফনে এগিয়ে না এলেও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিকের নেতৃত্বে হ্যালো ছাত্রলীগ টিম তার দাফন সম্পন্ন করে।

সম্প্রতি টানা বৃষ্টির কারণে ওই ব্যক্তির কবরটি ভেঙে যায়। এ সময় মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে ফের হ্যালো ছাত্রলীগের হট নাম্বারে ফোন করা হয়। এতে শুক্র ও শনিবার টানা দুদিন কাজ করে ওই মৃত ব্যক্তিসহ আশপাশের ভাঙা কবরগুলো সংস্কার করে দেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

জানা যায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর কুমিল্লায় এ ছাত্র সংগঠনের সভাপতি আবু কাউছার অনিকের নেতৃত্বে ৪১ জনের একটি দল গঠন করা হয়। এরপর থেকে টানা দাফনের কাজ করে যাচ্ছে ছাত্রলীগের এই দল।

এ ব্যাপারে কুমিল্লার উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু মো. কাউছার অনিক জানান, আমাদের হ্যালো ছাত্রলীগের হট লাইনে শাকতলা গ্রামের প্রফেসর ফরহাদ উদ্দিন ভুইয়া একাধিকবার ফোন করে তার ছেলের ভেঙে যাওয়া কবর সংস্কারের জন্য অনেক অনুরোধ করেন।

এরপর ঘটনাস্থলে গিয়ে দেখি সম্পন্ন কবর ভেঙে পড়েছে এবং বৃষ্টির পানিতে পূর্ণ। অনেক কষ্টে পানি সরিয়ে কবর সংস্কার করে দিয়েছি।

Tag :
আপলোডকারীর তথ্য

বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক

করোনায় মৃত ব্যক্তির ভাঙা কবর সংস্কার করল ‘হ্যালো ছাত্রলীগ’

আপডেট সময় ০৬:১৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০