ঢাকা ১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:  

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. মাসুদ গাজী (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মাসুদ ইন্দুরকানী উপজেলার সদর ইউনিয়নের সেউতিবুনিয়া গ্রামের আলতাফ গাজীর ছেলে।

শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২১ জুলাই) ওই স্কুলছাত্রীকে বাড়িতে একা পেয়ে জোর করে মাসুদ তাকে ধর্ষণ করেন। পরে ওই স্কুলছাত্রীর চিৎকার শুনে তার মা বাড়িতে এলে তাকে মারধর করে মাসুদ পালিয়ে যান। এ ঘটনা কাউকে না বলার জন্যও স্কুলছাত্রীর মা-বাবাকে হুমকিও দেন মাসুদ। এমনকি স্কুলছাত্রীর পরিবার যাতে মামলা করতে যেতে না পারে সেজন্য মাসুদ লোকজন নিয়ে পাহারা দেন। পরে শুক্রবার দুপুরে স্থানীয়দের সহযোগীতায় ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে ইন্দুরকানী থানায় ধর্ষণের অভিযোগে মাসুদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ধর্ষণে অভিযোগের ভিত্তিতে মাসুমকে গ্রেফতার করা হয়েছে। স্কুলছাত্রীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

আপডেট সময় ০১:৪৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০