ঢাকা ১২:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চীনের হয়ে আমেরিকার বিরুদ্ধে হুঁশিয়ারি রাশিয়ার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

চীনের বিরুদ্ধে গোটা বিশ্বকে ঐক্যবদ্ধ করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর এক বক্তব্য উদ্ধৃত করে বলেন, এ ধরনের উত্তেজনা সৃষ্টিকারী বক্তব্য শুধু ওয়াশিংটন-বেইজিং সম্পর্ককে নয় বরং গোটা বিশ্ব ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে।

পম্পেও বৃহস্পতিবার এক বক্তব্যে ইউরোপের পাশাপাশি তার ভাষায় বিশ্বের সব স্বাধীনচেতা দেশকে চীনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই বিতর্কিত বক্তব্যে বিস্ময় প্রকাশ করে জাখারোভা আরও বলেন, পম্পেও প্রকৃতপক্ষে চীনের জনগণ, দেশটির সার্বভৌমত্ব ও সামাজিক-রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে অবমাননাকর ও ধৃষ্টতামূলক বক্তব্য দিয়েছেন।

চীনের প্রতি রাশিয়ার অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মার্কিন সরকার আসলে বেইজিংয়ের সঙ্গে মস্কোর সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা করছে। কিন্তু ওয়াশিংটনের এ প্রচেষ্টার বিপরীতে রাশিয়া চীনের সঙ্গে সম্পর্ক আগের চেয়ে বেশি শক্তিশালী করবে বলে তিনি প্রত্যয় ব্যক্তি করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চীনের হয়ে আমেরিকার বিরুদ্ধে হুঁশিয়ারি রাশিয়ার

আপডেট সময় ০১:২৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০