ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুরে সরকারি অফিসার্স কোয়ার্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট ধ্বংসস্তূপের নিচে ৩২ ঘণ্টার বিভীষিকা, যেভাবে বেঁচে ফিরল ১২ বছরের কিশোরী ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ প্রতিটি ক্লাশরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে: শিক্ষামন্ত্রী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, শ্রেণিকক্ষেই স্কুলছাত্রের বিষপান খেলা শেষ, খোদা হাফেজ : মাহফুজ আলম জুলাইয়ের ৫ দিনে রেমিট্যান্স এলো ৫৬ কোটি ৭০ লাখ ডলার ক্ষমতাচ্যুত হাসিনা দেশে ফিরলে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে: রুমিন ফারহানা

মনোহরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক: 

কুমিল্লার মনোহরগঞ্জে আতাউর রহমান (৩৮) নামক এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকাল ৯টায় পুলিশ উপজেলার বিপুলাসার ইউনিয়নের সাইকচাইল থেকে গাছের ডালে রশিতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে সাইকচাইল উত্তরপাড়ার জুনাব আলীর ৩য় ছেলে আতাউর রহমান নিজ বাড়ি থেকে নোয়াখালির আলোকপাড়া শ্বশুর বাড়িতে যান। সেখান থেকে তিনি শ্যালিকার হত্যা মামলা সংক্রান্ত কাজে কুমিল্লার আদালতে যান। রাত ১০টার দিকে নিজ গ্রাম সাইকচাইল দোকানে তাকে এলাকার কয়েকজন দেখার কথা জানালেও তিনি বাড়ি ফিরেননি। শুক্রবার সকালে প্রতিবেশীরা আতাউর রহমানের মরদেহ বাড়ির পার্শ্ববর্তী মৎস্য প্রজেক্টের পাড়ে গাছের ডালে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস.আই) মো. নুরুল আলম ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর কারণ নিশ্চিত না হতে পারায় মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নাথেরপেটুয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস.আই) মো. নুরুল আলম জানান, খবর পেয়ে আতাউর রহমানের মরদেহ উদ্ধার করেছি। মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছি।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাফর আহমেদ জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে:নাহিদ ইসলাম

মনোহরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৮:৫৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০