ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বানভাসীদের নৌকা উপহার দিলেন প্রতিমন্ত্রী পলক

আকাশ জাতীয় ডেস্ক:

নাটোরে বানভাসীদের মাঝে নৌকা বিতরণ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক।

এ সময় তিনি বলেন, আত্রাই নদীর পানি ৮৩ সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হালতিবিল এবং চলনবিলের সব মানুষ আজ বন্যাকবলিত হয়েছে। আমার সিংড়া উপজেলার ৮টি ইউনিয়ন এবং একটি পৌরসভাসহ প্রায় এক লক্ষাধিক মানুষ বন্যাকবলিত হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে ৫২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছি এবং ১৪টির মতো আশ্রয়কেন্দ্রে বন্যাকবলিত ক্ষতিগ্রস্ত মানুষ আশ্রয় গ্রহণ করেছেন। সেখানে থাকা-খাওয়া ও চিকিৎসার সব দায়িত্ব জননেত্রী শেখ হাসিনা নিয়েছেন।

তিনি আরও বলেন, মাত্র ১১ বছরে লালোর ইউনিয়নকে একটি রোল মডেলে পরিণত করেছি। সব রাস্তা ঘাট, বিলহালতি ত্রিমোহনী কলেজসহ এলাকার সব উন্নয়ন জননেত্রী শেখ হাসিনার উপহার।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় বিলহালতি ত্রিমোহনী বাঁধ মেরামত কাজ পরিদর্শন এবং ৫ শতাধিক বানভাসী পরিবারের মাঝে ত্রাণ ও বিনামূল্যে ১৩টি নৌকা বিতরণকালে তিনি এসব কথা বলেন। পরে প্রতিমন্ত্রী পলক লালোর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- নাটোর জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু রায়হান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, লালোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, বিলহালতি ত্রিমোহনী অনার্স কলেজের অধ্যক্ষ মকসেদ আলী প্রামাণিকসহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নানা পাটেকরের মৃত্যু: তনুশ্রীর ‘শয়তানের মৃত্যু’ মন্তব্যে পুরোনো বিতর্ক

বানভাসীদের নৌকা উপহার দিলেন প্রতিমন্ত্রী পলক

আপডেট সময় ০৭:৪২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০