ঢাকা ১২:০৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমেরিকায় ৩ চীনা গবেষক আটক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

চীন ও আমেরিকার মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। এবার চীনের চার গবেষকের বিরুদ্ধে ভিসা জালিয়াতির অভিযোগ আনা হয়েছে আমেরিকা।

মার্কিন বিচার বিভাগ বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করেছে। চীনা সামরিক বাহিনীর সঙ্গে তারা নিজেদের সম্পর্ক নিয়ে মিথ্যা বলেছেন বলে এতে দাবি করা হয়েছে।

তাদের মধ্যে তিন গবেষককে আটক করা হয়েছে। আরেকজন সান ফ্রান্সিসকো কনস্যুলেটে আশ্রয় নিয়েছেন। তাকেও গ্রেফতার করতে চায় আমেরিকার কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।
মার্কিন আইন মন্ত্রণালয়ের অভিযোগ, যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউটগুলো থেকে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনে চীনা অনুপ্রবেশ চেষ্টার অংশ হলেন এই চার গবেষক।

সহকারী অ্যাটর্নি জেনারেল জন ডেমারস বলেন, এটা হল আমাদের মুক্ত সমাজ থেকে সুবিধা নিতে ও একাডেমিক ইনস্টিটিউটগুলোকে নিজ স্বার্থে ব্যবহার করতে চীনা কমিউনিস্ট পার্টির পরিকল্পনার অংশ।

তাদের প্রত্যেকের ১০ বছর করে কারাদণ্ড এবং আড়াই লাখ ডলার করে জরিমানা হতে পারে। তবে তাদের বিরুদ্ধে এসব অভিযোগকে নগ্ন রাজনৈতিক নিপীড়ন হিসেবে আখ্যায়িত করেছে চীন।

সামরিক, বাণিজ্যিকসহ বিভিন্ন ইস্যুতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তার ভাষায় চীনের ‘নতুন স্বৈরাচারের’ কাছ থেকে আসা হুমকির বিরুদ্ধে বিজয় অর্জনে মুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার দেওয়া এক ভাষণে বেইজিংয়ের প্রতি ওয়াশিংটনের প্রতিদ্বন্দ্বিতার কঠোর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তিনি।

যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কূটনীতিক বলেন, বর্তমানে চীন অভ্যন্তরীণভাবে কর্তৃত্বপরায়ন হয়ে উঠছে। এছাড়া অন্যত্র স্বাধীনতার প্রতি দেশটির বৈরিতা আরও আগ্রাসী রূপ নিয়েছে।

ক্যালিফোর্নিয়ার ইয়োরবা লিনডায় রিচার্ড নিক্সন প্রেসিডেনশিয়াল লাইব্রেরিতে দেয়া বক্তৃতায় তিনি আরও বলেন, যদি কমিউনিস্ট চীনকে মুক্ত বিশ্ব পরিবর্তন না করে, তবে কমিউনিস্ট চীন আমাদের পরিবর্তন করে দেবে।

পম্পেও বলেন, চীনা কমিউনিস্ট পার্টির জন্য বিশ্বকে উন্মুক্ত করে দিয়ে নিক্সন যা করেছিলেন, তা নিয়ে তার হতাশা ভবিষ্যতসূচক।

‘প্রেসিডেন্ট নিক্সন একসময় বলেছেন যে তার আশঙ্কা তিনি সিসিপির জন্য বিশ্বকে খুলে দিয়ে নতুন এক ফ্রাঙ্কেনস্টেন বানিয়েছেন। কাজেই এখন আমরা তা-ই দেখতে পাচ্ছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আমেরিকায় ৩ চীনা গবেষক আটক

আপডেট সময় ০২:৩১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০