ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

দূতাবাস বন্ধের নির্দেশ, তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র ও চীনের সংঘাত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আরও তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সংঘাত। দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে করোনাভাইরাসের উৎস নিয়ে দ্বন্দ্ব চলছে দুই দেশের মধ্যে। এমন সময়ে, নজিরবিহীনভাবে যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন শহরের চীনা দূতাবাসটি আগামীকাল শুক্রবার (২৪ জুলাই)-এর মধ্যে বন্ধ করে দেওয়ার জন্য চীনকে নির্দেশ দেওয় হয়েছে। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ করে পাল্টা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বেইজিং।

গতকাল বুধবার (২৩ জুলাই) , মার্কিন মুখপাত্র মর্গ্যান অরটাগাস এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্রের ‘ইন্টেলেকচুয়াল প্রপার্টি’ এবং গোপন তথ্য সুরক্ষিত রাখতেই এই পদক্ষেপ করা হয়েছে।

তিনি এই বার্তাও দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সর্বভৌমত্বে আঘাত করেছে চীন। যা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। ভিয়েনা চুক্তিতেই স্থির হয়েছিল, আমন্ত্রক দেশের অভ্যন্তরীণ বিষয়ে মাথা গলানো যাবে না। সেই শর্ত ভঙ্গ করেছে বেজিং।
ওয়াশিংটন ডিসির দূতাবাস ছাড়াও, যুক্তরাষ্ট্রে আরও পাঁচটি দূতাবাস রয়েছে চীনের। তার মধ্যে হিউস্টনের দূতাবাসটিই কেন বন্ধ করার নির্দেশ দেওয়া হল সেই কারণ এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তা নিয়ে মুখ খোলেননি অরটাগাস।
এদিকে, যুক্তরাষ্ট্র হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়ার পর চীন পাল্টা ব্যবস্থার কড়া হুমকি দিয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, কোনো কারণ ছাড়া হিউস্টনে একতরফাভাবে চীনা কনস্যুলেট বন্ধ করার নির্দেশ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, এবং ইচ্ছাকৃতভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট করার চেষ্টা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দূতাবাস বন্ধের নির্দেশ, তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র ও চীনের সংঘাত

আপডেট সময় ০২:৪০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০