ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অফিসে নারী কর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, মন্ত্রীকে বরখাস্ত করলেন জাসিন্ডা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অধীনস্ত এক নারী কর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বরখাস্ত হলেন নিউজিল্যান্ডের অভিবাসন বিষয়ক মন্ত্রী ইয়াইন লেস গেলওয়ে। এক বছর ধরে ওই কর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন তিনি। খবর ওয়াশিংটন পোস্টের।

এর জেরে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করেন

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘অফিসে কর্মরত এক নারী কর্মীর সঙ্গে ইয়াইন লেস গেলওয়ের এক বছর ধরে অনৈতিক সম্পর্কের কথা জানতে পেরেছি। সে কারণে তাকে বরখাস্ত করা হল।’
লেস গেলওয়ের বিরুদ্ধে জাসিন্ডার অভিযোগ, তিনি তার নিজের ভূমিকা সঠিকভাবে রক্ষা করতে পারেননি। তার দায়িত্ব ছিল কর্মক্ষেত্রের সম্পর্ক ও সুরক্ষার তদারকি করা কিন্তু তা তিনি করেননি।

জাসিন্ডা বলেন, ‘এই ধরনের কাজ একজন মন্ত্রী হিসেবে তার প্রতি আস্থা হারাতে আমাকে বাধ্য করেছে।’

এদিকে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ৪১ বছর বয়সী লেস গেলওয়ে নিজেই। পাশাপাশি কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন তিনি।

বরখাস্ত হওয়া এই মন্ত্রী জানান, সেপ্টেম্বরে অনুষ্ঠিত দেশটির আসন্ন সাধারণ নির্বাচনে তিনি পুনরায় নির্বাচন করবেন না।

তিনি বলেন, ‘আমি আমার পদের পুরোপুরি অনুপযুক্ত এবং একজন মন্ত্রী হিসেবে আমি আর দায়িত্ব চালিয়ে যেতে পারি না।’

এই ঘটনার মাত্র একদিন আগে যৌন কেলেঙ্কারির ঘটনায় দেশটির বিরোধী দলের এমপি অ্যান্ড্রু ফ্যালন পার্লামেন্ট থেকে পদত্যাগ করেন।

বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ বেশ কয়েকজন নারীকে অশালীন ছবি পাঠানোর অভিযোগ উঠে তার বিরুদ্ধে। তবে এই অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করেননি ফ্যালন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অফিসে নারী কর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, মন্ত্রীকে বরখাস্ত করলেন জাসিন্ডা

আপডেট সময় ০২:১০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০