ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২০২১ সালের আগে টিকার আশা করা উচিত নয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মহামারি করোনাভাইরাসের টিকা আবিষ্কারে কয়েকটি প্রতিষ্ঠান অনেকদূর এগিয়ে গেলেও ২০২১ সালের আগে টিকা পাওয়ার আশা করা উচিত নয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কয়েকটি টিকার তৃতীয় ট্রায়াল সফল হলেও তা বাজারে আসতে সময় লাগবে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমার্জেন্সি প্রোগ্রামের এক্সিকিউটিভ ডিরেক্টর মাইক রায়ান। খবর আল জাজিরার।

বুধবার জেনেভায় সংবাদ সম্মেলনে রায়ান বলেন, ‘আমরা খুব ভাল কাজ করেছি। তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে কয়েকটি টিকার। সেই ট্রায়ালের রিপোর্টও ভালোর দিকে। তবে তিন পর্যায়ের ট্রায়াল শেষ করে প্রথম টিকা আসতে আরও কিছু সময় লাগবে। ২০২১ সালের আগে সেটা সম্ভব নয়।’

তিনি বলেন, টিকা শুধু ধনীদের জন্য নয়। টিকা বিতরণ করা হবে সামঞ্জস্য রেখে এবং সংহতিপূর্ণভাবে। পিছিয়ে পড়া দেশগুলোতে টিকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

করোনা মোকাবিলায় বিশ্বে এখনও অবধি ১৪০ রকমের টিকা নিয়ে কাজ চলছে। তার মধ্যে ১৪টি টিকা পরীক্ষামূলক প্রয়োগ হচ্ছে মানুষের শরীরে। এই দৌড়ে এগিয়ে রয়েছে ব্রিটেনের অক্সফোর্ড-অ্যাস্ট্রজেনেকা, যুক্তরাষ্ট্রের মোডার্না বায়োটেক, চীনের সিনোভ্যাক ফার্মাসিউটিক্যাল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

২০২১ সালের আগে টিকার আশা করা উচিত নয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট সময় ০১:৩৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০