ঢাকা ১২:২০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ডিপজলকে ‘এক হাত’ নিলেন ওমর সানী

আকাশ বিনোদন ডেস্ক : 

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হয়েও চলচ্চিত্রের উন্নয়নে কাজ করেনি, বরং ব্যক্তি স্বার্থে চলচ্চিত্রকে ব্যবহার করেছেন জায়েদ খান। তার বিভিন্ন কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে চলচ্চিত্রের ১৮ সংগঠন মিলে জায়েদ খানকে ‘বয়কট’ করার সিদ্ধান্ত নেয়।

গতকাল মঙ্গলবার এফডিসিতে চলচ্চিত্রের সবগুলো সংগঠনের প্রতিনিধিরা জড়ো হয়ে মিটিংয়ে সিদ্ধান্ত নেন যে, জায়েদ খান চলচ্চিত্র থেকে বয়কট। তাকে নিয়ে কেউ কাজ করবে না।

এর আগে রবিবার সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। প্রযোজক সমিতির নেতৃত্বে ঘোষিত বয়কটের সিদ্ধান্তকে শিল্পী সমিতিকে ভাঙনের চেষ্টা বলে অবহিত করেছেন। তবে এই অপচেষ্টা সফল হবে না বলে জানিয়েছেন শিল্পী সমিতির সহ সভাপতি মনোয়ার হোসেন ডিপজল। সংবাদ সম্মেলনে ডিপজল বলেন, ‘আমি ডিপজল বাঁইচা থাকতে শিল্পী সমিতিরে টোকা দিবো পৃথিবীতে এমন কেউ নাই।’

এই সংবাদ সম্মেলনে মনোয়ার হোসেন ডিপজল ৫ টি নতুন চলচ্চিত্রের ঘোষণা দিয়েছেন। চিত্রনায়ক ওমর সানী বিষয়টি নিয়ে সমালোচনা করে ‘এক হাত’ নিয়েছেন। বুধবার সকালে ওমর সানী ডিপজলকে তার ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন, ‘আপনার কাছে অনুরোধ আপনাকে সম্মান করি, আপনি হাসির পাত্র হলে আমাদের কাছে খারাপ লাগে, দিন শেষে বলি এই দুইটা ফালতু ছেলের জন্য গলা ভাঙ্গার দরকার নাই।’

ওমর সানীর ডিপজলের ঘোষণাকে অর্থহীন উল্লেখ করে বলেন, ‘গত শিল্পী সমিতির নির্বাচন কালীন সময়ে, আপনি দশটা ছবি করার ঘোষণা দিয়েছিলেন, চলচ্চিত্রের সবাই মনে করেছিল যাক আলহামদুলিল্লাহ। শিল্পী এবং কলাকুশলী কিছুদিন স্বচ্ছলভাবে থাকবে, করেননি? করেননি? আজ আবার একটা ক্রাইসিসের মধ্যে আবার পাঁচটা ছবি করার ঘোষণা দিয়েছেন? মানুষ বোঝে মামা এত বোকা না আপনি ঘোষণা দিয়েছিলেন সিনেমা হলের প্রজেক্টর মেশিন আনবেন, করেননি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিপজলকে ‘এক হাত’ নিলেন ওমর সানী

আপডেট সময় ১০:৫৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০