ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

খালেদা জিয়ার মুখে গুম-খুনের কথা শোভা পায় না : কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুখে গুম-খুনের কথা শোভা পায় না। আজ রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ঘরমুখো যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভিজিলেন্স টিমের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির মুখে গুম খুনের কথা মানায় না। তাদের ইতিহাস ঘাটতে বেশি দূর যেতে হবে না। ২০০১ সালে তারা ক্ষমতায় ছিলো, সে সময়ে আওয়ামী লীগের শত শত নেতাকর্মীকে হত্যা করেছে। তাদের ফিরিয়ে দিতে পারবেন? কাজেই কেঁচো খুঁড়তে বিষধর সাপ বেড়িয়ে আসবে।’

বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘গুম-খুনের কথা বলেন, আপনি ব্যবসায়ী জামাল উদ্দিনকে ফিরিয়ে দেন, আমাদের আহসান উল্লা মাস্টার, মমতাজ উদ্দিন, আইভি রহমানকে ফিরিয়ে দিন। পারবেন ফিরিয়ে দিতে? তাই আর যাই হোক আপনার মুখে গুম খুনের কথা মানায় না।’

দেশের সড়ক ও মহাগুলোতে যানজট নেই, আসন্ন ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্নে যাতায়াত সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ঈদে ঘরমুখো মানুষ অত্যান্ত স্বাচ্ছেন্দে বাড়ি ফিরছেন। এই মুহূর্তে দেশের সড়ক ও মহাগুলোতে যানজট নেই। সকল সড়ক যানবাহন চলাচলের উপযোগী আছে।

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ পাওয়ার সঙ্গেই ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ঈদে বাস যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে সেখানে আপনাদের অভিযোগ জানাবেন। প্রয়োজনে ওই বাসের টিকেট কাউন্টার বন্ধ করে দেয়া হবে।

তিনি বলেন, বাস টার্মিনাল ও সড়ক-মহাসড়ক গুলো বিপুলসংখ্যক র‌্যাব, পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য রাত দিন কাজ করছেন। এবার কোনো ধরনের অভিযোগ নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার মুখে গুম-খুনের কথা শোভা পায় না : কাদের

আপডেট সময় ০৫:৩৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০১৭