ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শরীয়তপুরে পদ্মার পানি বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার ওপরে

আকাশ জাতীয় ডেস্ক:  

শরীয়তপুর -ঢাকা আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে পানি উঠায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে এ রুটে চলাচলকারী যাত্রীদের। যে কোনও সময় বন্ধ হয়ে যেতে পারে গণপরিবহন।

শরীয়তপুরের সুরেশ্বর পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শরীয়তপুরের বন্যার পানি অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।

প্রচন্ড বৃষ্টিপাত আর উজান থেকে বন্যার পানি নেমে এসে শরীয়তপুরের নড়িয়া-জাজিরা, ভেদরগঞ্জ ও শরীয়তপুর সদর উপজেলার রাস্তাঘাট, ঘরবাড়ি ,মৎস্য খামার, ফসলি জমি তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে গো খাদ্যের অভাব। আবার অনেকে রান্নাবান্না করতে না পেরে মানবতার জীবন যাপন করছেন। এক বেলা খেতে পারলে ও আরেক বেলা খেতে পারছেনা বন্যা কবলিত মানুষ। চরম হতাশার মধ্যে জীবন কাটাচ্ছে বন্যা কবলিত মানুষ।

সরকারিভাবে ত্রাণসামগ্রী বিতরণ করলেও যা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। জেলার ৬ উপজেলার মধ্যে ৪ উপজেলার ২৩ ইউনিয়ন ও ২টি পৌরসভার ৩০ হাজার পরিবার পানিবন্দী।

তলিয়ে গেছে ফসলি জমি, ঘরবাড়ি, রাস্তাঘাট। নদীর পাড় তলিয়ে গিয়ে পদ্মার ডান তীররক্ষা বাঁধ নির্মাণের বেশ কিছু সাইডের কাজ বন্ধ হয়ে গেছে। তবে বাঁধের কাজ চলমান রয়েছে এবং কিছু কিছু ভাঙনপ্রবণ স্থানে জিও ব্যাগ ফেলা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শরীয়তপুরে পদ্মার পানি বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার ওপরে

আপডেট সময় ০৬:২২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০