ঢাকা ১১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নাটোরে প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:  

নাটোর সদরের ফুলশর এলাকা থেকে মহিলাকে দিয়ে প্রতারনার ফাঁদ পেতে অশ্লীল ছবি তুলে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- ফুলস্বর গ্রামের আবুল হোসেন, রাজশাহীর চারঘাট হলিদাগাছী গ্রামের শরিফা আক্তার সাথী, নাটোর সদর উপজেলার নিশ্চিন্তপুরের ফারুক , অর্জুনপুরের হোসেন আলী এবং চারঘাট এলাকার শিবপুর গ্রামের নজু।

বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এক প্রেসব্রিফিংএ এসব তথ্য দেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা।

পুলিশ সুপার আরও জানান, ঢাকা থেকে মিজানুর রহমান ব্যবসায়ীক প্রয়োজনে বাসযোগে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন। সিরাজগঞ্জে এলে প্রতারক নারী শরিফা আক্তার সাথীর সাথে পরিচয় হয় তার এবং মোবাইল নম্বর আদান প্রদান হয়। পরে ১৫ জুলাই শরিফা আক্তার সাথী বিভিন্ন কৌশলে ব্যবসায়ী মিজানুরকে ফোনে ডেকে সিএনজি যোগে নাটোর সদর উপজেলার ফুলস্বর গ্রামে নিয়ে যায়। শরিফা আক্তার সাথী ও তার সহযোগীদের যোগসাজোসে ব্যবসায়ী মিজানুর রহমানকে মারপিট করা এবং প্রাণনাশের ভয় দেখিয়ে বিভিন্ন বিকাশ নম্বরে দুই লাখ দশ হাজার টাকা আদায় করে। পরে ব্যবসায়ী মিজানুর রহমানকে আহম্মেদপুরে রেখে পালিয়ে যায় তারা। এ ঘটনায় মামলা দায়ের হলে আধুনিক প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে প্রতারনা কাজে ব্যবহৃত সিএনজি ও প্রতারকদের কাছ থেকে এক লাখ টাকা উদ্ধার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

নাটোরে প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার

আপডেট সময় ০৬:১৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০